আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সংরক্ষিত আসনে বাদ পড়লেন আ.লীগের বর্তমান এমপিরা

সংরক্ষিত আসনে বাদ পড়লেন আ.লীগের বর্তমান এমপিরা

সংরক্ষিত আসনের বর্তমান এমপিদের দ্বাদশ জাতীয় সংসদে মনোনয়ন না দেওয়ার কথা ভাবছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দুই দফার বৈঠক শেষে এরই মধ্যে মনোনয়ন-প্রত্যাশীদের বিষয়টি জানিয়ে দিয়েছে দলটির হাইকমান্ড।

কেন্দ্রীয় নেতারা বলছেন, দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে নতুনদের সুযোগ দিতে চায় আওয়ামী লীগ। কাজেই বর্তমানে যারা এমপি আছেন তাদের এবার আর মনোনয়ন পাওয়ার সম্ভাবনা থাকছে না। তবে হাইকমান্ড চাইলে দুই চারজনের ক্ষেত্রে ভিন্নতা থাকতে পারে।

গতকাল বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) গণভবনে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মনোনয়ন-প্রত্যাশীরা বৈঠক করেন। সেখানে ২৫ থেকে ৩০ জন মনোনয়ন-প্রত্যাশী বক্তব্য রাখেন। বৈঠকে শেখ হাসিনা দ্বাদশ সংসদে সংরক্ষিত আসনে নতুনদের সুযোগ দিতে বলেন।

শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সঙ্গে শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে বৈঠক করেন মনোনয়ন-প্রত্যাশীরা। দুই বৈঠকেই দলের হাইকমান্ডের পক্ষ থেকে বর্তমান সংরক্ষিত এমপিদের মনোনয়ন না দেওয়ার বিষয়টি উঠে আসে।

আজকের বৈঠকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠকে বর্তমান কয়েকজন সংরক্ষিত এমপি, যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা সবাই দ্বাদশ সংসদে আওয়ামী লীগের মনোনয়ন-প্রত্যাশী।

দলীয় সূত্র জানায়, গতকাল দুপুরে গণভবনে সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন-প্রত্যাশীরা আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দলের নারী নেত্রী ও মনোনয়নপ্রত্যাশীরা প্রধানমন্ত্রীকে তাদের মনোনয়ন পাওয়ার ইচ্ছার কথা জানান।

সংরক্ষিত আসনের এক সংসদ সদস্য বক্তব্য রাখতে গেলে দলের সভাপতি শেখ হাসিনা বলেন, ‘আমি তো তোমাকে গতবার এমপি বানিয়েছি। আবার দাঁড়িয়েছ কেন? বসো বসো।’

বৈঠকে অংশ নেওয়া একাধিক নেতা জানান, ঝিনাইদহের সংরক্ষিত সংসদ সদস্য খালেদা খানম দলের সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করলে ওবায়দুল কাদের বলেন, ‘তুমি কি রানিং (বর্তমান সংসদ সদস্য)? রানিং থাকলে অন্যদের সুযোগ দাও। আমি যতটুকু জানি রিপিট (পুনরায়) হওয়ার সম্ভাবনা নেই। তুমি অযথা টেনশন করিও না। নেত্রী তোমাকে দিলে দিতে পারেন।’

এ সময় আরেক নেত্রীর উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, কোনো কেন্দ্রীয় নেতা কি প্রতিশ্রুতি দিয়েছেন যে তুমি পাবে? উত্তরে নেত্রী বলেন, না। তাহলে তুমি কীভাবে জিজ্ঞাসা করে যে তোমাকে নমিনেশন দেওয়া হবে কি না।’

উত্তরে মহিলা নেত্রী বলেন, ‘আগে থেকে জানতে পারলে টাকা খরচ হবে না।’

সংরক্ষিত মহিলা আসনে বর্তমান সংসদ সদস্যদের দলীয় মনোনয়ন দেওয়া হবে না বলে জানিয়েছেন কেন্দ্রের এক সিনিয়র নেতা। তিনি নাম প্রকাশ না করার শর্তে একটি জাতীয় গণমাধ্যমকে বলেন, বর্তমান সংরক্ষিত এমপিরা এবার মনোনয়ন পাবেন না। তবে তিন থেকে চার জনের ক্ষেত্রে ভিন্নতা থাকতে পারে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

 

শেয়ার করুন

পাঠকের মতামত