আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

বর্ণাঢ্য আয়োজনে ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপন

সিলেটে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো ভারতের প্রজাতন্ত্র দিবস। শুক্রবার সন্ধ্যায় নগরের দরগাহ গেইটস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে দিবসটি উপলক্ষে বর্ণিল আয়োজন করে সিলেটস্থ ভারতীয় সহকারী হাইকমিশন অফিস।

অনুষ্ঠানের মধ্যে ছিল সিলেটের সুধীজনের সাথে মতবিনিময়, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ। এতে সিলেটের বিভিন্ন পেশার প্রতিনিধি ও জনপ্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে আগত অতিথিদের শুভেচ্ছা জানান ভারপ্রাপ্ত সহকারী হাইকমিশনার ও দ্বিতীয় সচিব (কমার্স ও এইচওসি) শকুন্তলা কালরা।

স্বাগত বক্তব্যে ভারতীয় হাইকমিশনের সহকারী হাইকমিশন অফিস সিলেটের দ্বিতীয় সচিব (প্রেস, তথ্য, সংস্কৃতি ও শিক্ষা) মানস কুমার মুস্তাফি ভারত ও বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক তুলে ধরেন। বন্ধুত্বপূর্ণ এই সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিয়ে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেন, ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। আর বন্ধুত্বের শুরু দেশ স্বাধীনের সময় থেকে।

বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কথা স্মরণ করে সংসদ সদস্য মানিক বলেন, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে ভারত সহযোগিতা না করলে যুদ্ধ আরো দীর্ঘ হতো। তাদের সহযোগিতার কারণে দেশ নয় মাসে স্বাধীন হয়। এরপরও ভারত বিভিন্নভাবে বাংলাদেশকে সহযোগিতা করেছে ও করে যাচ্ছে। এ ধারাবাহিকতা চলমান থাকবে বলে তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মো. জিল্লুর রহমান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জামাল উদ্দিন ভূঁঞা, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খান পিপিএম, সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, মহানগর সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ রানা, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি তাপস দাশ পুরকায়স্থ ও আল আজাদ, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল ও সহ-সাধারণ সম্পাদক রবিকিরণ সিংহ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সিনিয়র সাংবাদিক ইকরামুল কবির, এনামুল হক জুবের, চিকিৎসা বিজ্ঞানী অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, তাহিরপুর উপজেলা চেয়ারম্যান করুনাসিন্ধু চৌধুরী বাবুল, সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত,বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী রানা ‍কুমার সিনহা, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি শামসুল আলম সেলিম, সম্মিলিত নাট‌্য পরিষদের সভাপতি রজত কান্তি গুপ্ত,নৃত‌্যশিল্পী নীলাঞ্জণা দাশ জুই, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, আওয়ামী লীগ নেতা এডভোকেট প্রদীপ ভট্টাচার্য, স্বেচ্ছাসেবক লীগের সুব্রত পুরকায়স্থ, আইনজীবী মৃত্যুঞ্জয় ধর ভোলা, সিলেট সংস্কৃত কলেজের অধ্যক্ষ এডভোকেট দীলিপ কুমার দাশ চৌধুরী, সিসিক-এর গণসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর, সাংবাদিক দেবাশিষ দেবু, সাংবাদিক সুনীল সিংহ, ভারতীয় হাইকমিশনের সহকারী হাইকমিশনের দ্বিতীয় সচিব (এডমিন) সি কন্নন প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে সিলেটের রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও আইনজীবী নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত