আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

অডিটোরিয়াম সংস্কারের দাবি ইস্যুতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি

অডিটোরিয়াম সংস্কারের দাবি ইস্যুতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি

সিলেটের রিকাবীবাজারে কবি নজরুল অডিটোরিয়ামের দ্রুত সংস্কারের দাবিতে সিলেটের জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি পেশ করেছেন নাট্য ও সংস্কৃতি কর্মীরা।

রবিবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ে সম্মিলিত নাট্য পরিষদ সিলেট’র উদ্যোগে স্মারকলিপি পেশকালে সাংস্কৃতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি রজত কান্তি গুপ্ত, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি শামসুল আলম সেলিম, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মোকাদ্দেছ বাবুল, বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট বিপ্রদাস ভট্টাচার্য্য, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সদস্য প্রতীক এন্দ টনি, সাংস্কৃতিক সংগঠক বিভাষ শ্যাম যাদন, নৃত্যশিল্পী সংস্থার বিভাগীয় সাধারণ সম্পাদক নিলাঞ্জনা দাশ যুঁই, সম্মিলিত নাট্য পরিষদ সিলেট’র সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ ও অর্থ সম্পাদক অচিন্ত কুমার দে।

এর আগে শনিবার (২৭ জানুয়ারি) কবি নজরুল অডিটোরিয়াম সংস্কারের দাবিতে সম্মিলিত নাট্য পরিষদ অডিটোরিয়ামের প্রধান ফটকে ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচী পালন করে। কর্মসূচীতে সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক ফেডারেশানের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা সহ নাট্য ও সংস্কৃতি কর্মীরা উপস্থিত ছিলেন।

অবস্থান কর্মসূচী ও স্মারকলিপিতে সংহতি প্রকাশ করেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা, রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা, নজরুল সঙ্গীত শিল্পী পরিষদ, সিলেট বিভাগ, বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ, বাংলাদেশ গ্রাম থিয়েটার, বাংলাদেশ আবৃত্তি শিল্পী সংসদ ও জাতীয় কবিতা পরিষদ।

উল্লেখ্য, ১৯৭৮ সালে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং ১৯৮১ সালে অডিটোরিয়াম যাত্রা শুরু করে। সর্বশেষ ২০১৫ সালে অডিটোরিয়ামের বেশকিছু সংস্কার ও আধুনিকায়ন করা হয়। কিন্তু সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে আলোক যন্ত্রপাতি সহ অন্যান্য ব্যবহার্য জিনিস ধীরে ধীরে নষ্ট হয়। দীর্ঘদিন যাবত মঞ্চের আলো ব্যবস্থাপনার যন্ত্রপাতিসমূহও সম্পূর্ণরূপে বিকল হয়ে রয়েছে। যেকোন নাটক বা সাংস্কৃতিক কর্মকান্ডের জন্য বাইরে থেকে আলো যন্ত্রপাতিসমূহ ভাড়া আনতে হয়। যা অত্যন্ত ব্যয়বহুল। এছাড়া অডিটরিয়ামের কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র বিকল থাকায় গত ফেব্রুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত অনুষ্ঠান আয়োজন করা খুবই দুর্বিসহ হয়ে উঠেছে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত