আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

জাতীয় চিত্রকলা প্রদর্শনী অনুষ্ঠিত

জাতীয় চিত্রকলা প্রদর্শনী অনুষ্ঠিত

সিলেটে ২য় জাতীয় চিত্রকলা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত সোমবার সিলেটের কবি নজরুল অডিটোরিয়ামে বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে সারা দেশ থেকে প্রাপ্ত অংশগ্রহণকারীদের আঁকা ছবি থেকে বাছাইকৃত সেরা বিজয়ী ও নির্বাচিত ১০০টি ছবি নিয়ে দিনব্যাপী এ চিত্রকলা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে চিত্রকলা প্রদর্শনীর উদ্ধোধন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ শিশুদের আঁকা ছবি পরিদর্শন করেন এবং মন্তব্য খাতায় অনুভূতি ব্যক্ত করেন।

এ উপলক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভূঞা। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট আর্টস কলেজের অধ্যক্ষ ও চিত্রশিল্পী হ্যারল্ড রশীদ চৌধুরী, বাংলাদেশ শিশু একাডেমি কেন্দ্রীয় কার্যালয়ের সহকারী পরিচালক লায়লা আর্জুমান বানু ও নাসরিন আক্তার এবং সিনিয়র সাংবাদিক আল আজাদ।

আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিশুদের স্মার্ট হতে হবে। আজকের শিশুরাই হবে আগামীর দেশ গড়ার মূল কারিগর, তাই তাদের শিক্ষা-দীক্ষার মাধ্যমে আগামীর দেশ পরিচালনার জন্য প্রস্তুত করতে হবে। পারিবারিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে নীতি-নৈতিকতা অর্জন করে শিশুদের আদর্শ নাগরিক হতে হবে। এছাড়াও শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নাচ, গান, আবৃত্তি ও চিত্রাঙ্কনে মনোযোগ দেওয়ার জন্য পরিবারের প্রতিও তাগিদ দেন বক্তারা।

বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত এ অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় বার শত শিশু উপস্থিত ছিলেন। এছাড়াও সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শিশু একাডেমি সিলেটের প্রশিক্ষণার্থীবৃন্দ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত