আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

বালাগঞ্জে দুর্বৃত্তের হাতে নিহত স্কুলছাত্রী সুমাইয়ার পরিবারকে রিক্সা ও অর্থ প্রদান

বালাগঞ্জে দুর্বৃত্তের হাতে নিহত স্কুলছাত্রী সুমাইয়ার পরিবারকে রিক্সা ও অর্থ প্রদান

সিলেটের বালাগঞ্জের বোয়ালজুর ইউপির বানীগাঁও এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের মেধাবি ছাত্রী দুর্বৃত্তদের হাতে নিহত সুমাইয়ার পরিবারকে ব্যাটারীচালিত একটি অটোরিক্সা ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।

সোমবার বিকেলে এক অনুষ্ঠানের মাধ্যমে বোয়ালজুর ইউনিয়ন পরিষদ হল রুমে প্রবাসী বোয়ালজুর ইউনিয়ন ডেভলাপমেন্ট ট্রাস্ট ইউকের পক্ষ থেকে নিহত সুমাইয়ার ভাইয়ের হাতে রিক্সা ও নগদ অর্থ তুলে দেয়া হয়।

প্রবাসী বোয়ালজুর ইউনিয়ন ডেভলাপমেন্ট ট্রাস্ট ইউকের সভাপতি মোতাহির আলীর সভাপতিত্বে ও প্যানেল চেয়ারম্যান মুক্তিদা রঞ্জন দাম চন্দনের সঞ্চালনায় অুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোয়ালজুর ইউপি চেয়ারম্যান ও বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া।

বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট রাজনীতিবীদ আজিজুর রহমান লকুছ, প্রবাসী বোয়ালজুর ইউনিয়ন ডেভলাপমেন্ট ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কিনুমুল ইসলাম, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও এনটিভি ইউরোপের বালাগঞ্জ প্রতিনিধি জুবেল আহমদ সেকেল, প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর আদর্শ উপজেলা সমিতি ইউকের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষক আব্দুল কাইয়ুম দুলাল, মহিলা ইউপি সদস্য ছায়া বেগম, ইউপি সদস্য কামরুজ্জামান তরুণ, বোয়ালজুরবাজার বনিক সমিতির সভাপতি ও সুমাইয়া সংগ্রাম পরিষদের সভাপতি মুফতি মাহমুদ জায়গীরদার, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, সাবেক ছাত্রলীগ নেতা আবরার আহমদ চৌধুরী ও ওলি আহমদ সুমন। অন্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রবাসী বোয়ালজুর ইউনিয়ন ডেভলাপমেন্ট ট্রাস্ট ইউকের ট্রাস্টি আলা উদ্দিন রিপন, সিলেট জেলা যুবলীগ সদস্য সুহেল আহমদ জুবেল, ইউপি সদস্য মাসুক মিয়া, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক আতাউর রহমান কাওছার সহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সদস্যগণ।

অনুষ্ঠানে ট্রাস্টের পক্ষ থেকে নিহত স্কুল ছাত্রী সুমাইয়ার একমাত্র ভাই ইছকন্দর মিয়ার হাতে নতুন একটি ব্যাটারি চালিত রিক্সা গৃহ নির্মাণের জন্য নগদ ৪৫ হাজার টাকা ও চিকিৎসার জন্য একই ইউপির অসুস্থ মোজাম্মেল মিয়ার হাতে নগদ ২০ হাজার টাকা প্রদান করেন অতিথিরা।

উল্লেখ্য, গত বছরের ২২ মার্চ স্কুলছাত্রী সুমাইয়া বেগম দিনে দুপুরে খুন হয়। সে উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের নুরপুর হেকিম আলী গ্রামের আইন উল্যার মেয়ে। এই দিন বিকাল ৪টায় নুরপুর গ্রামসংলগ্ন একটি খাল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। সুমাইয়া বাণীগাঁও এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী ছিল। প্রাইভেট পড়া ও স্কুলে যেতে সকাল ৮টায় সুমাইয়া বাড়িতে থেকে বের হয়। স্কুলে বার্ষিক মিলাদের দাওয়াত থাকায় সুমাইয়ার মা স্কুলে গিয়ে মেয়েকে পাননি। স্কুল ছুটির পরও সে বাড়ি ফেরেনি। বিকাল ৪টার দিকে স্থানীয় লোকজন খালের ওপরে তার স্কুল ব্যাগ ও জুতা দেখতে পেয়ে বাড়িতে খবর দেন। খোঁজাখুঁজি করে ঝোপ-জঙ্গল বেষ্টিত খালের ভিতরে তার লাশ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ নিহত সুমাইয়ার লাশ উদ্ধার করে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত