আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

সিলেটের জৈন্তাপুর উপজেলার ঐতিহ্যবাহী হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।

অভিভাবকদের স্বতঃস্ফূর্ত ভোটদানের মধ্যদিয়ে সোমবার (২৯ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ।

বিদ্যালয় সূত্রে জানা যায়, অভিভাবকদের সরাসরি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই ম্যানেজিং কমিটির নির্বাচনটি সম্পন্ন হয়। উক্ত নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে ৭ জন পুরুষ ও ০১জন মহিলা প্রার্থী নির্বাচনে অংশ নেয়।

এ নির্বাচনে ৪ জন পুরুষ ভোটে ও ১ জন মহিলা বিনাপ্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হয়েছেন।

এদের মধ্যে আব্দুল খালিক (ফুটবল) ৩৭০ ভোট পেয়ে প্রথম, আলাউদ্দিন (ছাতা) ৩৬২ ভোট পেয়ে দ্বিতীয়, এ বি এম এনায়েত হোসাইন জুয়েল (হারিকেন) ৩৩৯ ভোট পেয়ে তৃতীয়, মো. জাকারিয়া ২৫৩ (মাছ) ভোট পেয়ে চতুর্থ ও সংরক্ষিত নারী সদস্য হালিমা বেগম বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন।

উল্লেখ্য, হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অভিভাবকদের ভোটার সংখ্যা মোট ৭২৯ জন ও ভোট কাষ্ট হয়েছে ৫৬৪ ভোট।

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন।

এসময় উপস্থিত ছিলেন, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদ, ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমেদ, সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ, চিকনাগুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুজ্জামান চৌধুরী, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, সংবাদকর্মী জাহিদুল ইসলাম, মো. আব্দুল্লাহ, মুরাদ হাসান, সাইফুল ইসলাম বাবু, ইউপি সদস্য আব্দুর রকিব, আব্দুল মুতলিব, রুবেল আহমেদ, মতিউর রহমান, হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. জালাল উদ্দীন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজির আলী সরকার, সহকারী প্রধান শিক্ষক মাওলানা কবির আহমেদ, সহকারী শিক্ষক দেওয়ান আল কাইজার চৌধুরীসহ এএসআই দ্বীন ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত