আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সিসিক সংরক্ষিত-৫ নং ওয়ার্ড কাউন্সিলর শানুর স্বামী তাজুল হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

সিসিক সংরক্ষিত-৫ নং ওয়ার্ড কাউন্সিলর শানুর স্বামী তাজুল হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

সিলেট সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও সংরক্ষিত-৫ নং ওয়ার্ড কাউন্সিলর শাহানা বেগম শানুর স্বামী তাজুল ইসলাম হত্যা মামলার রায়ে ৭ জনকে যানজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত। এছাড়া ৯ জনকে খালাস দেয়া হয়।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল ও বিশেষ দায়রা জজ আদালতের বিচারক প্রশান্ত কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন। রায়ে ৭ জনকে যাবজ্জীবন সাজার পাশাপাশি ৫ হাজার টাকা করে অর্থদণ্ডও প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সিলেট নগরীর কুয়ারপাড় এলাকার শাকিল ওরফে পিচ্চি শাকিল ও আল আমিন, খুলিয়াটুলা এলাকার সবুজ মিয়া, কলাপাড়া এলাকার মিন্টু আহমদ, কুয়ারপাড় এলাকার আবদুর রহিম, আবদুল ওহাব ওরফে কাইয়ুম এবং কুমারপাড়া এলাকার তোফায়েল।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মফুর আলী।

এদিকে, দুপুরে আসামীদের জেল হাজতে নেওয়ার সময় ছবি তুলতে গেলে তারা কর্তব্যরত সাংবাদিকদের উপর চড়াও হয়। পরে আইনজীবী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উল্লেখ্য, পুর্ব শত্রুতার জের ধরে ২০১৬ সালের ২০ আগস্ট রাত ১০টার দিকে খুলিয়াটুলা গরমদেওয়ানের মাজার সংলগ্ন সড়কে তাজুল ইসলামকে কুপিয়ে খুন করা হয়। ঘটনার রাতেই অভিযান চালিয়ে নারীসহ ৪ জনকে আটক করে পুলিশ। পরে নিহতের স্ত্রী শাহানা বেগম শানু বাদী হয়ে কোতোয়ালি থানায় ১১ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরও ৩/৪ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

মামলাটি তদন্তের পর ১৬ জনের নামে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলার দীর্ঘ প্রক্রিয়া শেষে মঙ্গলবার (৩০ জানুয়ারি) রায় ঘোষণা করেন আদালত।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত