আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

দুটি পৃথক হত্যা মামলায় ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড

দুটি পৃথক হত্যা মামলায় ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড

সিলেটে আলোচিত দুটি পৃথক হত্যা মামলায় ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেক আসামিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিয়াজী শহিদুল আলম চৌধুরী ও সিলেটের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক প্রশান্ত কুমার বিশ্বাস এই দুই মামলার রায় দেন।এরমধ্যে শিশু ধর্ষণের পর হত্যার একটি ঘটনায় চারজন এবং সিসিকের সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলরের স্বামীকে হত্যার ঘটনায় ৭ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ১ এপ্রিল বিকেলে সিলেট সদর উপজেলার বটেশ্বর এলাকায় হাফেজা খাতুন (১২) নামের একটি শিশু গরু চড়াতে যায়। পরদিন সকালে শিশুটির বিবস্ত্র লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে এসএমপির কোতোয়ালি থানায় ধর্ষণ ও হত্যা মামলা করেন। এ ঘটনায় আনোয়ার হোসেন নামের একজনকে আটকের পর তিনি এই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। আনোয়ার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ হত্যাকাণ্ডে জড়িত আরো তিনজনের নাম জানান। পরে ওই তিনজনকেও গ্রেফতার করা হয়। এ মামলায় ১৫ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত মঙ্গলবার ওই চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানার আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- সিলেটের বটেশ্বর এলাকার আনোয়ার হোসেন, মো. খোকন, ফয়সল আহমদ ও মো. আনাই।সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এপিপি ইশতিয়াক আহমদ চৌধুরী বলেন, চার আসামির মধ্যে তিনজন কারাগারে রয়েছেন। আনোয়ার হোসেন পলাতক।দ্বিতীয় মামলাটির সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২০ আগস্ট রাতে সিলেট নগরের খুলিয়াটুলা এলাকার বাসিন্দা তাজুল ইসলাম খুলিয়াটুলা এলাকার গরম দেওয়ান মাজারের পাশে খুন হন। এ ঘটনায় তাজুলের স্ত্রী সিলেট সিটি করপোরেশনের সংরক্ষিত নারী কাউন্সিলর শাহানা বেগম ওই বছরের ২৩ আগস্ট ১১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৩-৪ জনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলাটি তদন্তের পর ১৬ জনের নামে অভিযোগপত্র দাখিল করা হয়। মঙ্গলবার আদালত ৭ জনকে যাবজ্জীবন কারাদ-ের পাশাপাশি প্রত্যেককে ৫ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন। এছাড়া মামলা থেকে ৯ জনকে বেকসুর খালাস দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন সিলেটের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মফুর আলী।

এ মামলায় দ-প্রাপ্ত ব্যক্তিরা হলেন- সিলেট নগরের কুয়ারপার এলাকার শাকিল ওরফে পিচ্চি শাকিল ও আল আমিন, খুলিয়াটুলা এলাকার সবুজ মিয়া, কলাপাড়া এলাকার মিন্টু আহমদ, কোয়ারপার এলাকার আব্দুর রহিম, আব্দুল ওহাব ওরফে কাইয়ুম এবং কুমারপাড়া এলাকার তোফায়েল।

খালাসপ্রাপ্তরা হলেন- রিপন আহমদ, আমিরুল বিক্রম, মাহবুবুর রহমান মারুফ, শেখ রিপন মিয়া, সৈয়দ হাফিজ, সৈয়দ আজিজ, গুলজার, কৃঞ্চ ও টিপু।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত