আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

নবীগঞ্জে ছাত্রলীগে সংঘর্ষ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে ছাত্রলীগে সংঘর্ষ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক নাজিম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার বিকালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলীর নির্দেশে একদল পুলিশ হবিগঞ্জ শহরে অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করে। পরে তাকে নবীগঞ্জ থানায় নেয়া হয়।

প্রসঙ্গত, নবীগঞ্জে উপজেলা ছাত্রলীগের দু’টি পাল্টাপাল্টি কমিটি ঘোষণা নিয়ে এক কমিটির আহ্বায়ক নাজিম উদ-দৌলা চৌধুরী অপর কমিটির আহ্বায়ক জাহিদুল ইসলাম রুবেলের মাঝে বিরোধ চলে আসছিলো। কয়েকবার উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ওইদিন সন্ধ্যায় বাজারে একটি সালিশে যান একপক্ষের আহ্বায়ক জাহিদুল ইসলাম রুবেল। সালিশ থেকে ফেরার পথে অপরপক্ষের লোকজন তাকে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করে। এ খবর ছড়িয়ে পড়লে তার পক্ষের নেতাকর্মীরা ছুটে এসে পাল্টা হামলা চালালে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা যাওয়া হয়। হামলায় রুবেল আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেটে প্রেরণ করেন।

এ ঘটনার পর থেকে রুবেলের পক্ষের নেতাকর্মীরা বাজারে অবস্থান নিলে উত্তপ্ত অবস্থা বিরাজ করে। এ ঘটনায় মামলা হলে পুলিশ নাজিমকে আটক করে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত