আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

২২তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪

২২তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এর ‘২২তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪’ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ৩১ জানুয়ারি বুধবার বিকেল ৩টায় সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের জিওসি, এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া এবং জেসিপিএসসি’র প্রধান পৃষ্ঠপোষক মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী, ওএসপি (বার), এসজিপি, এনডিসি, পিএসসি, এমফিল। জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি কর্ণেল মোঃ মেহফুজার রহমান, পিবিজিএম, পিএসসি এবং জেসিপিএসসি’র অধ্যক্ষ লে. কর্ণেল তাহিয়াত জালাল চৌধুরী, পিএসসি প্রধান অতিথিকে অভ্যর্থনা জানান এবং বিএনসিসি’র একটি চৌকস দল প্রধান অতিথিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে।

সমাপনী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দশম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন। জেসিপিএসসি’র অধ্যক্ষ তাঁর বক্তব্যে আমন্ত্রিত অতিথি ও অভিভাবকবৃন্দকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান এবং প্রতিষ্ঠানের বিভিন্ন একাডেমিক ফলাফল ও সহশিক্ষা কার্যক্রমের সাফল্য সম্পর্কে অবহিত করেন। তিনি জেসিপিএসসি’র সুনাম অক্ষুন্ন রাখতে ও সাফল্যের ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

প্যারেড কমান্ডার ও কলেজ প্রিফেক্ট দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী লাবিব ইসলাম জয় এর নেতৃত্বে ১০টি ইউনিটের সদস্যদের সম্মিলিত মার্চপাস্ট অনুষ্ঠিত হয়। সম্মিলিত মার্চপাস্টে বিএনসিসি কন্টিনজেন্ট, বিএনসিসি লেডি-কন্টিনজেন্ট, স্কাউট, গালর্স-ইন স্কাউট, সম্মিলিত বালিকা দল, পদ্মা হাউস, মেঘনা হাউস, যমুনা হাউস ও সুরমা হাউসের সদস্যবৃন্দ নিজ নিজ পতাকা ও প্লে কার্ড এবং কলেজ ব্যান্ড দল বাদ্যযন্ত্র নিয়ে মার্চ পাস্টে অংশগ্রহণ করে। প্রতিষ্ঠানের ৯০ জন শিক্ষার্থী আত্মরক্ষামূলক শরীরচর্চা কৌশল কোরিয়ান মার্শাল আর্ট ‘তায়কোয়ানডো’ প্রদর্শন করে। ২৭০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে ‘আবহমান বাংলা ও মহান মুক্তিযুদ্ধ’ শিরোনামে মনোমুগ্ধকর ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সুস্থ ও সুন্দর মননশীলতা ব্যতীত কোন শিক্ষার্থী লাবণ্যময় চিত্তের ও উন্মুক্ত দৃষ্টির অধিকারী হতে পারে না। খেলাধুলার চর্চা ও অনুশীলন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনে সহায়তা করে থাকে। প্রকৃতপক্ষে মানসিকভাবে বিকশিত হলেই শিক্ষার্থীদের মধ্যে বহুমাত্রিক বোধের উন্মেষ ঘটবে, জ্ঞানের জন্য তাদের পিপাসা হবে জ্বলন্ত। এই নিরন্তর পিপাসায় তারা মশালের মতো জ্বলতে থাকবে। যার আলোয় তারা নিজে আলোকিত হবে এবং আলোকিত করতে পারবে দেশ ও জাতিকে।

সমাপনী দিবসের অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন খেলার ইভেন্টের সাথে সাথে ‘যেমন খুশী তেমন সাজো’ প্রতিযোগিতায় অংশ নেয়। সমাপনী দিবসের অনুষ্ঠানে আগত পুরুষ অভিভাবকরা ‘বেলুন রক্ষা’ ও মহিলা অভিভাবকরা ‘পিলো পাসিং’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। দুই দিনব্যাপী ২২তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৫২টি ইভেন্টে প্রায় চার শতাধিক প্রতিযোগী শিক্ষার্থী চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করে এবং প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন পর্যায়ে মোট ১৬৩টি পুরস্কার প্রদান করা হয়।

‘২২তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪’ এ চ্যাম্পিয়ন মেঘনা হাউসকে চ্যাম্পিয়ন ট্রফি এবং যমুনা হাউসকে রানার্স আপ হাউস হিসেবে পুরস্কার প্রদান করেন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় নৈপুণ্যের জন্য চারটি গ্রুপে ৮জন শিক্ষার্থী শ্রেষ্ঠ ক্রীড়াবিদ নির্বাচিত হয়। ২০২৩ শিক্ষাবর্ষের বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম ও প্রতিযোগিতায় বিজয়ী পদ্মা হাউসকে ‘শ্রেষ্ঠ হাউস’ ঘোষণা করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেসিপিএসসি’র ইংরেজি বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক বিপ্লব কুমার সরকার এবং বাংলা বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক ফরিদা ইয়াসমীন। বিভিন্ন খেলার ইভেন্ট পরিচালনায় দায়িত্ব পালন করেন সিনিয়র ক্রীড়া শিক্ষক মো. হারুন অর রশিদ ও সিনিয়র শিক্ষক হুমাযুন কবির। ‘২২তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪’ এর আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক এম. ফজলে এলাহী। 

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত