আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

নগরীর উন্নয়ন ত্বরান্বিতের পাশাপাশি সুখে দুঃখে জনগণের পাশে থাকবো : আনোয়ারুজ্জামান চৌধুরী

নগরীর উন্নয়ন ত্বরান্বিতের পাশাপাশি সুখে দুঃখে জনগণের পাশে থাকবো : আনোয়ারুজ্জামান চৌধুরী

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, জনগণ তাদের কাঙ্খিত উন্নয়ন নিশ্চিতের জন্য জনপ্রতিনিধি নির্বাচিত করে। তারা মনেপ্রাণে চায়, সুসময় বা দুঃসময়ে তাদের নির্বাচিত জনপ্রতিনিধিরা যাতে তাদের পাশে থাকেন। আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি, তারা উন্নয়ন ত্বরান্বিতের পাশাপাশি সুখে দুখে নির্ভরতার প্রতীক হয়ে জনগণের পাশে থাকবো।

তিনি বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে সিলেট জেলা পরিষদের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য এসব কথা বলেন।

তিনি বলেন, নগরবাসীর স্মার্ট সিলেটের স্বপ্ন বাস্তবায়নে সিলেট জেলা পরিষদের জনপ্রতিনিধিদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে নগরবাসীর উন্নতি করতে হবে। এসময় মেয়রকে সংবর্ধনা প্রদান করায় আয়োজকদের শুভেচ্ছা ধন্যবাদ ও কৃতজ্ঞতাও প্রকাশ করেন।

সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো: নাসির উদ্দিন খানের সভাপতিত্বে ও নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহের পরিচালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- সিলেট জেলা পরিষদ ২নং ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান-১ মো: মতিউর রহমান, ১২নং ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান-২ মস্তাক আহমদ পলাশ, ১নং ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান-৩ আমাতুজ জাহুরা রওশন জেবীন, ২নং ওয়ার্ডের সদস্য তামান্না আকতার হেনা, ৩নং ওয়ার্ডের সদস্য সুষমা সুলতানা রুহি, ৪নং ওয়ার্ডের সদস্য হাছিনা বেগম, ৫নং ওয়ার্ডের সদস্য মনিজা বেগম, ১নং ওয়ার্ডের সদস্য মোছাদ্দিক আহমদ, ৩নং ওয়ার্ডের সদস্য নাহিদ হাসান চৌধুরী, ৪নং ওয়ার্ডের সদস্য মো: নাসির উদ্দিন, ৫নং ওয়ার্ডের সদস্য মো: আব্দুল হামিদ, ৬নং ওয়ার্ডের সদস্য এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, ৭নং ওয়ার্ডের সদস্য ফয়জুল ইসলাম ফয়ছল, ৯নং ওয়ার্ডের সদস্য মো: শাহজাহান, ১০নং ওয়ার্ডের সদস্য সুবাশ দাশ, ১১নং ওয়ার্ডের সদস্য আপ্তাব আলী কালা মিয়া, ১৩নং ওয়ার্ডের সদস্য ইফজাল আহমদ চৌধুরী প্রমূখ।

  এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত