আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

রিকশাচালক খুনের রহস্য উদঘাটন করলো পুলিশ

রিকশাচালক খুনের রহস্য উদঘাটন করলো পুলিশ

সিলেটে ব্যাটারিচালিত রিকশাচালক ফয়েজ উদ্দিন খুনের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার শ্যামপুর গ্রামর আবুল কালামের ছেলে আল-আমিন (৩২), ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার খাগালিয়া গ্রামের মাহফুজ আহমদের ছেলে তোফাজ্জল মিয়া (৩০), উপজেলার হাতিডহর গ্রামের মো আব্দুল কাইয়ুমের ছেলে মো. আব্দুল হামিদ (৩৬) ও সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার কেজাউড়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মো. ফজর আলী (৫২)।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মুখপাত্র পুলিশ সুপার (সুপারনিউমারারি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- রিকশাচালক ফয়েজে খুনের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতার করতে কোতোয়ালি থানা পুলিশ উপশহর ও তেররতন এলাকায় অভিযান চালিয়ে আল আমিন ও তোফাজ্জল মিয়া নামের গ্রেফতার করে। পরবর্তীতে তথ্য-প্রযুক্তির সহায়তায় ও বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে জকিগঞ্জ থানাধীন কসকনপুরে অভিযান চালিয়ে আব্দুল হামিদকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সুপার সাইফুল ইসলাম আরো জানান, গ্রেফতার তিনজনকে আদালতের হাজির করে রিমান্ডের আবেদন করলে আদালত রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন। রিমান্ডে আসামিদের জিজ্ঞাসাবাদ করলে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মূল অভিযুক্ত ফজর আলী গ্রেফতার করা হয়। পরে তার বাসা থেকে নিহত ফয়েজের রিকশা ও হত্যাকাÐে ব্যবহৃত চাকু নগরের মেন্দিবাগ এলাকার সুরমা নদীর পার থেকে উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে ফজর আলীকে ও আব্দুল হামিদকে পুলিশ আদালতে হাজির করলে তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত