আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি ,সাইবার ট্রাইব্যুনালে ৬ জনের বিরুদ্ধে মামলা

প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি ,সাইবার ট্রাইব্যুনালে ৬ জনের বিরুদ্ধে মামলা

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ব্যাঙ্গাত্মক ছবি প্রকাশ ও কটুক্তি করায় সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার (২৯ জানুয়ারী) সিলেটের সাইবার ট্রাইব্যুনালে ৬জনকে আসামী করে মামলাটি দায়ের করেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক ও ছাতক উপজেলার রামপুর গ্রামের মোহাম্মদ বদরুল আমিন। সাইবার মামলা নং-৩২/২০২৪ইং।

সিলেটের সাইবার ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) মোঃ মনির কামাল মামলাটি আমলে নিয়ে আগামী ১৯ মার্চের মধ্যে তদন্ত রিপোর্ট দাখিলের জন্য ছাতক থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। মামলায় সকল আসামীই বিএনপি ও জামায়াতের রাজনীতির সাথে সংশ্লিষ্ট এবং সকলেই প্রবাসী বলে জানা গেছে।

মামলার আসামীরা হলেন- ১। সিলেটের ওসমানীনগর উপজেলার ছোট ধীরারাই গ্রামের মোঃ ইলিয়াছুর রহমানের পুত্র ও সাবেক সিলেট মহানগর ছাত্রশিবির নেতা জুবায়ের আহমদ (৩৫), ২। গোলাপগঞ্জ উপজেলার গোয়াসপুর (পাতিউরা) গ্রামের আছার উদ্দিনের পুত্র ও সাবেক উপজেলা ছাত্রশিবির নেতা আলিম উদ্দিন (৩৪), ৩। সুনামগঞ্জের ছাতক উপজেলার শেওলাপাড়া গ্রামের নূর মোহাম্মদের পুত্র ও সাবেক উপজেলা ছাত্রশিবির নেতা জাবের হোসাইন (২৩), ৪। একই উপজেলার পশ্চিম রায়গড় গ্রামের মোঃ মানিক মিয়ার পুত্র ও সাবেক উপজেলা ছাত্রদল নেতা জাহিদ আহমদ (২৩), ৫। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দক্ষিণ কুমড়াকাপন গ্রামের মোঃ আব্দুর রউফের পুত্র সাবেক উপজেলা বিএনপি নেতা ঈমান আহমেদ ওয়াফি (২১) ও ৬। ফেনী জেলার শান্তি কোম্পানী রোডের মৃত আবু বকরের পুত্র ও সাবেক ফেনী সরকারী কলেজ ছাত্রশিবির নেতা মোঃ ইমাম হোসেন (৩৫)।

মামলার বাদী সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ বদরুল আমিন বলেন, আসামীরা সকলেই বিএনপি ও জামায়াত শিবিরের রাজনীতির সাথে জড়িত। তারা দীর্ঘদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি বিকৃত করে নানা ধরনের কটুক্তি করে যাচ্ছে। তাই আমি বাধ্য হয়ে আদালতের স্মরণাপন্ন হয়েছি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত