আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

বর্তমান সময়ে ফুটবল আইসিইউতে চলে গেছে: ব্যারিস্টার সুমন এমপি

বর্তমান সময়ে ফুটবল আইসিইউতে চলে গেছে: ব্যারিস্টার সুমন এমপি

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, বর্তমান সময়ে ফুটবল আইসিইউতে চলে গেছে। আমি আইসিইউতে চলে যাওয়া ফুটবলকে বাঁচাতে চাই। বর্তমান সময়ে খেলার ব্যবস্থা না থাকায় তরুণরা মাদকে আসক্ত হচ্ছে। আমি তরুণদের মাঠে নিতে চাই।

তিনি বলেছেন, আমি নিজেও দুর্নীতি করি না, ৫ বছর কাউকে দুর্নীতি করতে দেব না। আমার নাম ভাঙিয়ে চেষ্টা করে তাহলে তাকে পুলিশে ধরিয়ে দেবেন। আমি কোন দুর্নীতিবাজের সাথে সংসার করব না।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকালে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর সাউথ কাশিমনগর উচ্চ বিদ্যালয় মাঠে নাভা এগ্রো বহুমুখী ফার্ম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে হবিগঞ্জ-৪(মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ধর্মঘর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজবাহুল বর চৌধুরী পলাশের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহ মো. মুসলিম, সাবেক চেয়ারম্যান শাহ হাবিবউল্লাহ সুচন, আতাউর রহমান চৌধুরী সেলিম, বাবুল হোসেন খান, নাভা এগ্রো বহুমুখী ফার্মের এমডি শফিউল বর খোকন, সাবেক জেলা পরিষদ সদস্য ফাতেমা তুজ জোহরা রিনা, আওয়ামী লীগ নেতা কাউছার আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী ওবায়দুল্লাহ, আলহাজ্ব আব্দুল ওয়াহিদ, প্রধান শিক্ষক দেলোয়ার আলী, সাবেক ফুটবলার বদিউজ্জমান, মাধবপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আতাউছ সামাদ বাবু প্রমুখ।

ফুটবল টুর্নামেন্টে চৌমুহনী ইউনিয়নের তুলশীপুর তাইয়্যেবা স্পোর্টিং ক্লাব দল ৩-০ গোলে বিজয়নগর খাটিংগা নবজাগরণ ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

এর আগে ধর্মঘরের গোবিন্দপুর পূর্ব পাড়ায় ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ৫০তম ব্রিজের উদ্বোধন করেন।

একই দিন সন্ধ্যায় চৌমুহনী ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমীর আয়োজনে সংবর্ধনা সভায় বক্তব্য দেন। এসময় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা এনামুল হক শাহরাজ, আ. রশিদ মেম্বার, মিজানুর রহমান দুলু, আ. ছামাদ সুমন, চৌমুহনী বাজার ব্যবসায়ী কমিটির আহ্বায়ক ডা. লাল মিয়া, সদস্য সচিব মাইনুল ইসলাম জুয়েল, চৌমুহনী ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির ভাইস চেয়ারম্যান গোলাপ খান ইকবাল প্রমুখ।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত