আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

১২ লক্ষাধিক টাকার ভারতীয় পেঁয়াজসহ চারজন আটক

১২ লক্ষাধিক টাকার ভারতীয় পেঁয়াজসহ চারজন আটক

সিলেট মহানগরীর দাসপাড়া এলাকা থেকে ১২ হাজার ২৮৮ কেজি ভারতীয় পেঁয়াজসহ ৪ চোরাকারবারিকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় চোরাই পণ্য পরিবহণের দায়ে একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের উপ পুলিশ কমিশনার তাহিয়াত আহমেদ চৌধুরীর দিকনির্দেশনায় ডিবির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসএমপি শাহপরাণ (রহ.) থানাধীন চকগ্রাম, দাসপাড়া এলাকার সিলেট-তামাবিল মহাসড়ক থেকে ভারতীয় পেঁয়াজসহ যশোরের শার্সা থানাধীন দক্ষিণ বুরুজ বাগান এলাকার মৃত আব্দুল গণির ছেলে খায়রুজ্জামান ওরফে শাপলা (চালক), একই এলাকার শফিউল ইসলামের ছেলে সাগর ইকবাল, জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকার ফখরুল ইসলামের ছেলে নাইম আহমদ ও গোয়াইনঘাটের আসামপাড়া এলাকার রহিজ উদ্দিনের ছেলে নাইম আহমদ।

এসময় চোরাই পণ্য বহনকারী (যাহার রেজি: নং-ঢাকা মেট্রো ট-১৮-৬৭০৩) কাভার্ডভ্যান জব্দ করা হয়। উদ্ধারকৃত পেঁয়াজের দাম আনুমানিক ১২ লক্ষ ২৮ হাজার ৮০০টাকা।

আসামিদের বিরুদ্ধে এসএমপি শাহপরাণ (রহ.) থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন এসএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত