আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

নগরীর ৪০নং ওয়ার্ডে বিভিন্ন এলাকায় একের পর এক চুরি

নগরীর ৪০নং ওয়ার্ডে বিভিন্ন এলাকায় একের পর এক চুরি

সিলেট নগরীর ৪০নং ওয়ার্ডে বিভিন্ন এলাকায় একের পর এক চুরি হচ্ছে। বিশেষ করে বিগত ১ মাসে বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। এই সব ঘটনায় অধরাই থাকছে চোর চক্র!

স্থানীয়রা জানান, বিগত ৩০ জানুয়ারি তারিখ মঙ্গলবার রাতে আলমপুর পুলিশ ফাঁড়ি সংলগ্ন মসজিদে চুরির ঘটনা ঘটে। চুরেরা মসজিদের ভেতরে দানবাক্স, মাইক, ফ্যান, ব্যাটারিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে যায়।

এই ঘটনার ৩/৪ দিন আগে ৪০নং ওয়ার্ডের ছিটা শ্রীরামপুর এলাকায় কৃষক রুদ্র বিশ্বাসের ২টি গরু রাতে চোরেরা নিয়ে যায়। জানুয়ারির ৩য় সপ্তাহে একই গ্রামে সুনীল বিশ্বাসের বিদেশি উন্নত জাতের এটি গাভী রাতে চুরি হয়ে যায়। এর কিছু দিন আগে এই ওয়ার্ডের পালপুর জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মঈন উদ্দিন আহমদ এর ২টি গরু নিজ বাড়ি থেকে চুরি হয়ে যায়।

এর আগে ছিটা গোটাটিকর এলাকা থেকে ৩টি গরু চুরি হয়ে যায়। এছাড়া আলমপুর গ্রামের আশরাফ আহমদ এর নিজ ঘর থেকে মোটরসাইকেল চুরি, ঘর চুরি ও বেশ কয়েকটি মোবাইলসহ বেশ কিছু চুরির ঘটনা ঘটে।

ঘনঘন চুরির ঘটনায় আলমপুর জামে মসজিদের সাধারণ সম্পাদক আবুল হাসনাত বলেন, ‘চুরির ঘটনাগুলোর কারণে আমরা আতংকের মধ্যে রয়েছি। চোরেরা আমার ছেলের মোবাইল ফোন পর্যন্ত নিয়ে গেছে। মোগলাবাজার থানায় অভিযোগ দিযেছি, আজ পর্যন্ত মোবাইল ফোন উদ্ধার হয়নি।’

পালপুর জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট মুরব্বি মঈন উদ্দিন আহমদ বলেন, চোরের কারণে বাড়িতে বসবাস কঠিন হয়ে পড়েছে।

ছিটা শ্রীরামপুর এলাকার কৃষক রুদ্র বলেন, ‘আমার অনেক কষ্টের লালনপালন করা গরুগুলো চোরেরা নিয়ে গেছে। কি আর করবো, কার কাছ থেকে গরুগুলো ফেরত পাবো।’

এ ব্যাপারে মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন ধরেননি। আলমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্দ্রনীল শেখর বলেন, ‘আমাদের কাছে কেউ অভিযোগ করেনি, অভিযোগ করলে আমরা ব্যবস্থা নিতাম। ফাঁড়ি এরিয়া এলাকা অনেক বড়, একটি মাত্র গাড়ি ও লোকবল ঘাটতি রয়েছে। তারপরেও আমরা টহল জোরদার করবো।’

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত