আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

শিক্ষাক্ষেত্রে সিলেটের সাথে অতীতে বৈষম্য করা হয়েছে: আনোয়ারুজ্জামান চৌধুরী

শিক্ষাক্ষেত্রে সিলেটের সাথে অতীতে বৈষম্য করা হয়েছে: আনোয়ারুজ্জামান চৌধুরী

শিক্ষাক্ষেত্রে সিলেটের সাথে অতীতে বৈষম্য করা হয়েছে বলে মন্তব্য করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।

তিনি বলেন, ‘গত দশ বছরে মন্ত্রীসভায় সিলেটের অনেক গুরুত্বপুর্ণ মন্ত্রী ছিলেন। তবুও সিলেটের শিক্ষা ব্যবস্থা এতো পিছিয়ে থাকবে কেনো? এসব বিষয় নিয়ে আমাদের কথা বলতে হবে। যেখানে জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের জোয়ার। সিলেটের মতো একটি ঐতিহ্যবাহী এলাকা, একটি আধ্যাত্বিক নগরী হযরত শাহ জালাল (র.), হযরত শাহ পরাণ (র.) ও শ্রী চৈতন্যের এর স্মৃতিবিজরিত নগরীর শিক্ষা ব্যবস্থার বেহাল দশা দেখে আমার কষ্ট হয়।’

তিনি আজ শনিবার (৩ ফেব্রুয়ারী) সকালে নগরীর ২২ নং ওয়ার্ডে শাহজালাল উপশহর একাডেমী, শাহজালাল আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও উপশহর হাইস্কুলের বার্ষিকী ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় মেয়র স্কুলগুলোর পক্ষ থেকে বিভিন্ন দাবি দাওয়ার কথা মেয়রকে তুলে ধরেন স্কুল কর্তৃপক্ষ। মেয়র তাদের দাবির প্রতি একাত্মতা পোষণ করে দাবিগুলোর পুরনের আশ্বাস দেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী আরও বলেন, ‘নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সাথে সম্পৃক্ত করতে তাদেরকে পরিপূর্নভাবে ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে। আমাদের তরুণ তরুণীরা খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমেই শিক্ষাসহ বিভিন্ন প্রতিযোগিতায় ভালো অর্জন করবে।’

তিনি আরো বলেন, কোনো শিক্ষার্থী যাতে পড়ালেখায় ঝরে না পড়ে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। তিনি নারী শিক্ষার গুরুত্ব নিয়ে বর্তমান সরকারের ভূয়সী প্রসংশা করে বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। পাশাপাশি তিনি স্মার্ট সিলেট গঠনে নগরবাসীসহ সকল মহলের সহযোগীতা চান।

এসময় বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম, সাবেক কাউন্সিলর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. ছালেহ আহমদ সেলিম, সিলেট জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এড. আব্বাস উদ্দিন, ২২নং ওয়ার্ড কাউন্সিলর ফজলে রাব্বি চৌধুরী মাছুম, আমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ হাসিন আহমদ মিন্টু, এহতেশামুল হক চৌধুরী, মো. শফিকুল হক।

এছাড়াও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আজিজুল কামাল, আব্দুল খালিক, মইনুল ইসলাম, বকুল আহমদ, এমএ মালেক খান, এড. আব্দুর রকিব, আসাদুর রেজা, হাজি এনাম, আব্দুর নুর হিরা, আব্দুল মতিন, মহসিন মজনু, প্রফেসর মতি লাল, আব্দুস শুকুর বকুল, কাজি মুজিবুর রহমান, লুৎফুর রহমান, কামাল আহমদ, আবুল কামালসহ নেতৃবৃন্দ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত