আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

চাকরি থেকে অব্যাহতি না নিয়েই গোপনে ইউরোপে পাড়ি উপজেলা স্বাস্থ্যকর্মীর

চাকরি থেকে অব্যাহতি না নিয়েই গোপনে ইউরোপে পাড়ি উপজেলা স্বাস্থ্যকর্মীর

কানাইঘাটে চাকরি থেকে অব্যাহতি না নিয়িই গোপনে ইউরোপে পাড়ি জমিয়েছেন উপজেলা পরিবার ও পরিকল্পনা অফিসের দুইজন স্বাস্থ্য সহকারি ও একজন ইউনিয়ন পরিদর্শক।

তবে বিষয়টি জানার পর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জেলা পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালককে লিখিত ভাবে চিঠি দিয়ে জানানোর পর কয়েক মাস পেরিয়ে গেলেও তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়নি।

জানা যায়, উপজেলার ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মো: ইকরামুল হক ২০২৩ সালের ২ ডিসেম্বর থেকে, একই ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারী লুৎফা বেগম চৌধুরী একই বছরের ১২ নভেম্বর থেকে এবং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারী শিল্পি রানী দাস ২০২২ সালের ১ জুলাই থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে, মো: ইকরামুল হক ও লুৎফা বেগম চৌধুরী যুক্তরাজ্যে রয়েছেন এবং শিল্পি রানী দাস ইউরোপের দেশ ফ্রান্সে অবস্থান করছেন। তার মধ্যে ইকরামুল হক বাড়ি কানাইঘাট ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের উপর ঝিঙ্গাবাড়ী চরিগ্রামে ও লুৎফা বেগম চৌধুরী একই ইউনিয়নের দলইমাটি গ্রামে।

এ তিন জন উপজেলা পরিবার পরিকল্পনা অফিস থেকে কোন ধরনের ছুটি এবং চাকুরী থেকে অব্যাহতি না নিয়ে গোপনে ইউরোপের দেশগুলোতে পাড়ি জমিয়েছেন। দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে তাদের গ্রামের নিজ নিজ ঠিকানায় উপজেলা পরিবার পরিকল্পনা অফিস থেকে ডাকযোগে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হলে তাদের পরিবার কারণ দর্শানোর নোটিশ গ্রহণ করেননি বলে জানিয়েছেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের অফিস সহকারি মারুফ আহমদ।

তিনি বলেন, অফিসকে না জানিয়ে চাকরি থেকে অব্যাহতি বা ছুটি না নিয়ে এ তিন জন ইউরোপে অবস্থান করায় উপজেলা পরিবার পরিকল্পনা অফিস থেকে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা পরিবার পরিকল্পনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে চিঠি পাঠানো হয়েছে এবং তাদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা স্থগিত করা হয়েছে। তবে তাদেরকে চাকরি থেকে বরখাস্তের কোন চিঠি অফিসে অদ্যবধি আসেনি।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত) ডাঃ আসাদুল্লাহ আল গালিব এর সাথে কথা হলে তিনি বলেন, কানাইঘাটে অতিরিক্ত হিসেবে সদ্য আমি দায়িত্ব পেয়েছি। চাকরি থেকে অব্যাহতি না নিয়ে এ তিন জন ইউরোপে পাড়ি জমিয়েছেন তা আমার জানা নেই। বিষয়টি জেনে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

জানা গেছে, ইকরামুল হক, লুৎফা বেগম চৌধুরী ও শিল্পি রানী দাস স্ব স্ব কর্মস্থলের তথ্য আদান-প্রদানের সরকারি ট্যাব নিয়ে গেছেন।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত