আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

শিক্ষক সংকট নিরসনের দাবিতে রাস্তায় শিক্ষার্থীরা

শিক্ষক সংকট নিরসনের দাবিতে রাস্তায় শিক্ষার্থীরা

সিলেটের ঐতিহ্যবাহী শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান মুরারিচাঁদ কলেজের ইতিহাস বিভাগ দীর্ঘদিন ধরে শিক্ষক শূন্য থাকায় শিক্ষক সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন মুরারিচাঁদ কলেজের শিক্ষার্থীরা।

রোববার (০৪ জানুয়ারি) সকালে ইতিহাস বিভাগের আয়োজনে ও ইতিহাস ফোরামের সহযোগিতায় মুরারিচাঁদ কলেজের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

ইতিহাস বিভাগের ১৩তম ব্যাচের (মাস্টার্স শেষ পর্ব) শিক্ষার্থী মো. সাদিকুর রহমানের সভাপতিত্বে ও ১৪তম ব্যাচের (মাস্টার্স) শিক্ষার্থী সাঈদ আহমদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, এমসি কলেজ ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন রাহি, বাংলা বিভাগের শিক্ষার্থী কাউসার আহমদ, ইতিহাস বিভাগের শিক্ষার্থী কাউসার আহমদ, তাজিম খাঁন, সৈয়দ কুতুবউদ্দিন রাহাত, আবুবকর সিদ্দিক, প্রান্ত চৌধুরী ও মালিহা তাবাসসুম সিথি প্রমুখ।

বক্তব্যে তারা বলেন, ২০০৪-২০০৫ শিক্ষাবর্ষ থেকে এমসি কলেজে ইতিহাস বিভাগে অনার্স কোর্স চালু হয়। ২০১০-২০১১ শিক্ষাবর্ষ থেকে মাস্টার্স কোর্স (নিয়মিত) চালু হয়। বর্তমানে অনার্স কোর্স, ডিগ্রি (পাস) কোর্স, মাস্টার্স কোর্স (নিয়মিত ও প্রাইভেট) চালু রয়েছে। তবে অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে গত বছরের ৩১ জুলাই থেকে আমাদের ইতিহাস বিভাগ শিক্ষক শূন্য অবস্থায় আছে। এই দীর্ঘ সময়ে অধ্যক্ষ মহোদয়ের মাধ্যমে কয়েক দফায় শিক্ষা মন্ত্রণালয়ে অবগত করা সত্বেও এই সমস্যার আশু সমাধান হয়নি। এরই মধ্যে বিভাগীয় স্বাভাবিক কিছু কার্যক্রম কোনো রকম চালু থাকলেও পাঠদানসহ অধিকাংশ গুরুত্বপূর্ণ কার্যক্রম স্থগিত রয়েছে। এই সমস্যার দ্রুত সমাধানে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তারা।

মানববন্ধনে আহমদ, শামসুজ্জামান দীপন, আইয়ূব আলী, ইখলাস আহমদ, বাংলা বিভাগের শিক্ষার্থী সুজাত আহমদ, রাষ্ট্রবিজ্ঞান সোসাইটির সভাপতি রুবেল খাঁন, নওরিন জাহাম ওমি, মারজান হোসাইন আকরাম, মুহসিনা লুবাবা, স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী, জয়নাল আহমদ, সুরাইয়া পারভিন অন্তরা, হাসান আহমদ তাহমিদ, স্নাতক ২য় বর্ষের শিক্ষার্থী রাজন আলী, সাকিব আহমদ, আব্দুল বাছিত, রিয়াজুল হোসাইন, ফারজানা বেগমসহ তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত