আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

লোকসংস্কৃতি বিকাশে কাজ করবো : আনোয়ারুজ্জামান চৌধুরী

লোকসংস্কৃতি বিকাশে কাজ করবো : আনোয়ারুজ্জামান চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, ‘আমাদের সংস্কৃতির ভান্ডার সমৃদ্ধ সিলেটের সাংস্কৃতিক অগ্রযাত্রার বিকাশে আমরা ঐক্যবদ্ধ। বাঙালির হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্যে পিঠাপুলির উৎসব অন্যতম গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের দেশকে একটি আধুনিক, উন্নত ও স্মার্ট বাংলাদেশের অভিযাত্রায় নিয়ে যেতে কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা সর্বক্ষেত্রে এগিয়ে যেতে চাই। তাই বাঙালির চিরায়ত লোকসংস্কৃতি বিকাশে আমরা সকলে সম্মিলিতভাবে কাজ করবো।

সোমবার (০৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কবি নজরুল অডিটোরিয়াম মুক্তমঞ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে এবং জেলা শিল্পকলা একাডেমি সিলেটের আয়োজনে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে ৬৪ জেলায় আয়োজিত ৩ দিনব্যাপী জাতীয় পিঠা উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র আনোয়ারুজ্জামান ৫ ফেব্রুয়ারী, সোমবার সন্ধায় কবি নজরুল অডিটোরিয়াম মুক্তমঞ্ছে জেলা শিল্পকলা একাডেমি সিলেট এর তিনদিন ব্যাপী জাতীয় পিঠা উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিলেট জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেটের সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিনিয়র সাংবাদিক আল-আজাদ, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত ব্যক্তিত্ব ও লোকসংস্কৃতি গবেষক সুমনকুমার দাশ ও সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি রজত কান্তি গুপ্ত।

অনুষ্ঠানে মেয়র অংশগ্রহণকারীদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী এবং অন্যান্য অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন।

জান্নাতুল নাজনীন আশার উপস্থাপনায় জাতীয় পিঠা উৎসবের সমাপনী অনুষ্ঠানে, দলীয় পরিবেশনা করেন, জেলা শিল্পকলা একাডেমি সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগ; আরকুম শাহ শিল্পীগোষ্ঠী; রাধারমণ স্মৃতি তর্পণ; অনির্বাণ শিল্পী সংগঠন; সারেগামাপা; গীতাঞ্জলি; খাসি স্টুডেন্টস ইউনিয়ন; তারুণ্য; সিলেট নৃত্যালয় ও নৃত্যরথ; সিলেট।

একক পরিবেশনায় অংশ নেন, হিমাংশু বিশ্বাস, বিরহী কালা মিয়া, বিধু ভূষণ ভট্টাচার্য্য, খোকন ফকির, বাবুল সরকার, ইকবাল সাঁই, সোমা নাগ, বিমলেন্দু দাশ, পল্লবী দাস মৌ, মো. ফয়সাল, আশরাফুল ইসলাম অনি, মৃন্ময়ী রায় মীম, প্রমি দে, অর্পিতা দে।

  এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত