আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

সুরঞ্জিত সেনগুপ্ত স্মরণে সভা

সুরঞ্জিত সেনগুপ্ত স্মরণে সভা

বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন সংসদীয় গণতন্ত্রের প্রবাদ পুরুষ। তিনি এ দেশের মাটি ও মানুষের জন্য রাজনীতি করেছেন। তার সুদীর্ঘ রাজনীতির কল্যাণের জন্য দেশ-বিদেশের মানুষ তাকে চিনতেন। যার চিন্তা চেতনাই ছিল মানুষের কল্যাণে কাজ করা। মহান মুক্তিযুদ্ধের সময় তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার কর্মের মাধ্যমেই তিনি আজ অমর হয়ে আছেন।

সোমবার সন্ধ্যায় নগরীর চৌহাট্টাস্থ মুসলিম সাহিত্য সংসদের হলরুমে সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদ সিলেট এর উদ্যোগে বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, দেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য, সাবেক রেলমন্ত্রী, মুক্তিযুদ্ধের সাব-সেক্টর কমান্ডার সুরঞ্জিত সেনগুপ্ত এর ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের আহবায়ক পানকান্ত দাশ এর সভাপতিত্বে ও সদস্য সচিব জৌতিষ মজুমদারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঘাতক দালাল নির্মুল কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট শামসুল ইসলাম এপিপি, দিরাই শাল্লা স্মৃতি পরিষদের সভাপতি অঞ্চলী প্রভা চৌধুরী, সিলেট জেলা গণতন্ত্র পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক গুলজার আহমদ, জগন্নাথপুর উপজেলার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রতি লাল দাশ, অমল চন্দ্র চৌধুরী, শ্যামল কপালী, কামরুল এনাম চৌধুরী, অর্জুন চক্রবর্তী, কামরুজ্জামান চৌধুরী সবুজ, সুব্রত রায়, অরুণ দাশ, নাজমুল ইসলাম, আশীষ তালুকদার, প্রথম চৌধুরী, আমির হামজা, আখলাকুল আসপিয়া, মাসুদ করিম, সঞ্চিত তালুকদার, মাসুক মিয়া প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কামরুজ্জামান চৌধুরী। পবিত্র গীতা পাঠ করেন পিন্টু চক্রবর্তী।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত