আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

কৃষিমন্ত্রীর সঙ্গে সিলেট চেম্বার সভাপতির সাক্ষাৎ

কৃষিমন্ত্রীর সঙ্গে সিলেট চেম্বার সভাপতির সাক্ষাৎ

দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি তাহমিন আহমদ কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ, এমপি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার (০৭ ফেব্রুয়ারি) বুধবার চেম্বার সভাপতি কৃষি মন্ত্রণালয়ে গিয়ে মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে চেম্বার সভাপতি সিলেটের কৃতিসন্তান হিসেবে কৃষিমন্ত্রীর দায়িত্ব গ্রহণের জন্য ড. মো. আব্দুস শহীদ, এমপি-কে অভিনন্দন জানান।

তিনি বলেন, ‘সিলেট থেকে সরাসরি ইউরোপ ও মধ্যপ্রাচ্যে বিমানযোগে কৃষিপণ্য রপ্তানির লক্ষ্যে সিলেটে একটি প্যাকিং হাউজ ও সার্টিফিকেশন ল্যাব নির্মাণের জন্য আমরা দীর্ঘদিন যাবৎ দাবী জানিয়ে আসছি। গত ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে এ লক্ষ্যে সিলেটে তৎকালীন কৃষিমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীর উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় মন্ত্রীবর্গ সিলেটে যথাশীঘ্র সম্ভব প্যাকিং হাউজ ও সার্টিফিকেশন ল্যাব নির্মাণের আশ্বাস প্রদান করেন। কিন্তু প্রায় দুই বছর অতিবাহিত হয়ে গেলেও আমরা এর কোন অগ্রগতি দেখতে পাইনি।’

চেম্বার সভাপতি উল্লেখ করেন, ‘বর্তমানে সিলেটের রপ্তানিকারকগণ ঢাকার শ্যামপুরস্থ প্যাকিং হাউজ থেকে কৃষিপণ্য রপ্তানি করে থাকেন, যা কষ্ঠ ও ব্যয়সাপেক্ষ। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী স্থানে ঢাকার শ্যামপুরের ন্যায় একটি প্যাকিং হাউজ ও সার্টিফিকেশন ল্যাব নির্মাণ করা গেলে সিলেটের রপ্তানিকারক সিলেট থেকে তাজা শাক-সবজি ও ফলমূল বিদেশে রপ্তানি করতে পারবেন। এতে বিমান লাভবান হবে এবং সরকারের রাজস্ব আয় বাড়বে।’

এসময় কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ সৌজন্য সাক্ষাতে মিলিত হওয়ার জন্য চেম্বার সভাপতিকে ধন্যবাদ জানান। তিনি সিলেট থেকে সরাসরি ইউরোপ ও মধ্যপ্রাচ্যে বিমানযোগে কৃষিপণ্য রপ্তানির লক্ষ্যে সিলেটে একটি প্যাকিং হাউজ ও সার্টিফিকেশন ল্যাব নির্মানে যত দ্রুত সম্ভব কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেন। এছাড়াও তিনি সুখী, সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে সিলেট তথা সারাদেশের কৃষিখাতের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।

সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সচিব মো. গোলাম আক্তার ফারুক।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত