আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

শিক্ষক, অভিবাবক এবং আমাদের সকলকেই আন্তরিকভাবে কাজ করার আহবান হাবিব এমপির

শিক্ষক, অভিবাবক এবং আমাদের সকলকেই আন্তরিকভাবে কাজ করার আহবান হাবিব এমপির

সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, আজকের সোনামণিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশের কর্ণধার হয়ে গড়ে উঠবে। তাই তাদেরকে আধুনিক ও মানসম্মত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। এজন্য শিক্ষক, অভিবাবক এবং আমাদের সকলকেই আন্তরিকভাবে কাজ করতে হবে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারী) সকালে দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়ন পরিষদ মাঠে ১৭তম হাজী মোহাম্মদ আছাব আলী প্রাথমিক বৃত্তি পরীক্ষার বৃত্তি প্রদান ও উচ্ছ্বাস স্বারকের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট-৩ আসনকে একটি বাসযোগ্য নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলতে চান উল্লেখ করে এমপি হাবিব আরো বলেন, আমার স্বপ্ন হলো এই জনপদের মানুষ একটি শান্তিপূর্ণ সকল সুযোগ-সুবিধা প্রবণ এলাকা হিসেবে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা পাবেন।

তিনি বলেন, আমি যা করি তা কাজে বাস্তবায়ন করে থাকি। এটাই আমার নীতি এবং আদর্শ। টেকসই উন্নয়ন আর বাস্তবসম্মত কাজ করতে চাই। এজন্য সকল মহলের সহযোগিতা প্রয়োজন।

হাজী মোহাম্মদ আছাব আলী প্রাথমিক বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি এবং জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েস আহমদের সভাপতিত্বে এবং পরিচালনা কমিটির সচিব সাংবাদিক খালেদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন বৃত্তি পরীক্ষার প্রধান পৃষ্ঠপোষক, সিলেট মিলেনিয়াম এর স্বত্তাধিকারী এবং বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন ইউকে‘র সহসভাপতি হোসেন আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জালালপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে‘র সভাপতি কামাল আহমদ, দক্ষিণ সুরমা সমাজকল্যাণ সমিতি ইউকের সভাপতি শাহজাহান শিকদার, জালালপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নেলী কর, যুক্তরাজ্যের ওয়েলস সিটির সাবেক কাউন্সিলর মোহাম্মদ সুলতান, বৃত্তি পরীক্ষার অন্যতম পৃষ্ঠপোষক যুক্তরাজ্য প্রবাসী আলী আহমদ, জালালপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে‘র সহ সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ ও সাংগঠনিক সম্পাদক হাসান আল ইসলাম রাজন।

বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য মোক্তার আহমদ এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, পরিচালনা কমিটির সহসভাপতি এম এ শহীদ পংকি, বিশিষ্ট মুরব্বী সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য শহিদুর রহমান শাহিন, বিশিষ্ট সমাজসেবক বদরুল ইসলাম জয়দু, আনিলগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখলাকুল আম্বিয়া বাতিন, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আব্দুল মালিক, উপজেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক মাহমুদুল হাসান বাবলু, সদস্য সালেহ আহমদ শাহীন, বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সলমান চৌধুরী পারভেজ, জালালপুর জালালিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার সহযোগী অধ্যাপক মাওলানা ইমদাদুর রহমান খান, জালালপুর প্রভাতী শিশু বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহফুজুল হাসান ইব্রাহিম, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী প্রীতম নাথ প্রমুখ।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত