আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

বিনামূল্যে মুক্তিযোদ্ধার হার্টে রিং স্থাপন

বিনামূল্যে মুক্তিযোদ্ধার হার্টে রিং স্থাপন

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মুক্তিযোদ্ধা বিষয়ক চিকিৎসা ফান্ডের অর্থায়নে প্রথমবারের মতো একজন বীর মুক্তিযোদ্ধার হার্টে একটি স্টেনটিং (রিং) বসানো হয়েছে।

হাসপাতালের ‘কার্ডিওলজি’ বিভাগে গত বুধবার দুপুরে ওসমান গণি (৭০) নামের ওই মুক্তিযোদ্ধার হার্টে রিং লাগানো হয়। পেশায় তিনি স্কুল শিক্ষক। তার বাড়ি সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার মাদারগাঁও গ্রামে। হাসপাতাল সূত্র জানিয়েছে, এই প্রথম কোনো মুক্তিযোদ্ধার হার্টে ওসমানী হাসপাতালে বিনামূল্যে রিং লাগানো হলো। অতি দামী এ ‘রিং’ ও অপারেশন খরচ মিলিয়ে এ ধরনের রোগীকে প্রায় -৪-৫ লাখ টাকা খরচ করতে হয়।

হাসপাতাল সূত্র জানায়, বর্তমান সরকারের প্রথমদিকে প্রধানমন্ত্রীর অনুমোদনে মুক্তিযোদ্ধাদের চিকিৎসা খরচ সর্বোচ্চ ৭৫ হাজার টাকা হাসপাতালের মুক্তিযোদ্ধা ফান্ড থেকে ব্যয় করা যেতো। বর্তমানে তা বেড়ে ৩ লাখ টাকা পর্যন্ত করা হয়েছে।

হাসপাতালের মুক্তিযোদ্ধা বিষয়ক চিকিৎসা ফান্ড থেকে মুক্তিযোদ্ধা ওসমান গণির জন্য হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. মাহবুবুর রহমান ভূঁইয়া ১ লাখ টাকা রিংয়ের জন্য প্রদান করেন।

জানা গেছে, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২০১৮ হতে ২০২১ সাল পর্যন্ত মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য ২০ লাখ টাকার ফান্ড ছিল। এ সময়ে মোট ২০ জনকে এ সেবা দেয়া হয়। হাসপাতালের বর্তমান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. মাহবুবুর রহমান ভূঁইয়া ২০২২ সালে এ পদে যোগ দেন। তার যোগদানের পর থেকে এখন পর্যন্ত এ ফান্ডের সুবিধাভোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮০ জনে। এ ফান্ড থেকে এখন পর্যন্ত খরচ হয়েছে ১৫ লাখ টাকা। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগে ২০০৬ সাল থেকে রিং বসানোর কাজ শুরু হয়।

ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের হৃদরোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. মোখলেছুর রহমানের নেতৃত্বে রিং বসানোর সময় সহকারী অধ্যাপক ডা. মো. আজিজুর রহমান রোমান, ডা. প্রশান্ত ও ক্যাথল্যাব সংশ্লিষ্ট চিকিৎসক এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত