আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

কৃষিবিদ কল্যাণ পরিষদ সিলেট এর দ্বি-বার্ষিক সম্মেলন

কৃষিবিদ কল্যাণ পরিষদ সিলেট এর দ্বি-বার্ষিক সম্মেলন

অবসরপ্রাপ্ত ডিপ্লোমা কৃষিবিদ কল্যাণ পরিষদ সিলেট এর দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার দুপুরে নগরীর জেল রোডস্থ একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন এটিআই খাদিমনগর সিলেটের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সালাহ উদ্দিন।

সিলেটের মেহেদীবাগের অবসরপ্রাপ্ত নার্সারী তত্ত্বাবধায়ক মোঃ তফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও অমল কুমার নাগ এর সঞ্চালনায় সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন বাস্তবায়ন উপ-কমিটির আহবায়ক, অবসরপ্রাপ্ত সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অরুণ কান্তি রায়। বক্তব্য রাখেন সম্মেলন বাস্তবায়ন উপ-কমিটির সদস্য সচিব ভূপেশ চন্দ্র দাস, সদস্য তাহেরা খানম, অবসরপ্রাপ্ত পি.পি.আই মোহাম্মদ আলী।

শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন অবসরপ্রাপ্ত ডিপ্লোমা কৃষিবিদ মোঃ সিরাজুল ইসলাম ও পবিত্র গীতা পাঠ করেন সিলেট মেট্রোতে কর্মরত ডিপ্লোমা কৃষিবিদ সুশান্ত কুমার দাস।শোক প্রস্তাব পাঠ করেন অবসরপ্রাপ্ত ডিপ্লোমা কৃষিবিদ মফিজ আলী। সম্মেলনে প্রয়াতদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।সম্মেলনের ২য় অধিবেশনে সর্বসম্মতিক্রমে অবসরপ্রাপ্ত ডিপ্লোমা কৃষিবিদ কল্যাণ পরিষদ সিলেট এর ১৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির দায়িত্বশীলগণ হচ্ছেন, সভাপতি মোঃ তফাজ্জল হোসেন, সিনিয়র সহ সভাপতি অমল কুমার নাগ, সহ সভাপতি মোঃ মফিজ আলী, সাধারণ সম্পাদক ভূপেশ চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক পূর্ণেন্দ তালুকদার, অর্থ সম্পাদক মোঃ মুজিবুর রহমান, দপ্তর সম্পাদক চিন্তাহরণ চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ বেলাল উদ্দিন, শিক্ষা ও সাহিত্য সম্পাদক চিন্ময় কুমার চন্দ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক তাহেরা খানম, মহিলা সম্পাদক আক্তারুন নেছা, নির্বাহী সদস্য অরুণ কান্তি রায়।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত