আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

গৃহকর্মী প্রীতি হত্যার শাস্তির দাবিতে মানববন্ধন

গৃহকর্মী প্রীতি হত্যার শাস্তির দাবিতে মানববন্ধন

ঢাকার মোহাম্মদপুরে ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি স্টার’-এর নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের বাসায় নিহত কিশোরী গৃহকর্মী প্রীতি উরাং এর খুনিদের শাস্তির দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার নিহত প্রীতির নিজ এলাকায় মিরতিংগা চা বাগানে সকল শ্রমিক ও জনপ্রতিনিধিবৃন্দর ব্যানারে এ মানববন্ধন আয়োজন করা হয়।

মানববন্ধনে নানা স্লোগানে প্রীতির মৃত্যুর জন্য ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুলকে দায়ী করে তার শাস্তি দাবি করা হয়। এই দাবিতে স্লোগান দেন অর্ধ সহস্রাধিক চা শ্রমিক ও শ্রমিক নেতৃবৃন্দ।

মানববন্ধনে স্থানীয় চা বাগানের প্রাথমিক চিকিৎসক সঞ্জয় বাউরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, মিরতিংগা চা বাগান পঞ্চায়েত সভাপতি মন্টু অলমিক, আওয়ামীলীগ নেতা সুরুত্যান কান্তি বৈদ্য প্রমুখ।

মানববন্ধনে বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। মানববন্ধনে চা বাগানের শ্রমিকরা অংশগ্রহনের পাশাপাশি স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধি এবং চা শ্রমিক নেতৃবৃন্দসহ প্রায় ৫ শতাধিক চা শ্রমিক অংশ নেয়।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু-দলই ভ্যালীর সভাপতি ধনা বাউরি বলেন, প্রীতি উরাংয়ের মৃত্যুটি আসলেই দুঃখজনক। প্রীতি যে ঢাকায় কাজ করতে গেছে, সেটা বাগানের কেউই জানে না। আমি প্রীতি হত্যায় জড়িতদের তদন্ত সাপেক্ষে সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।

গত ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার ঢাকার মোহাম্মদপুরে ডেইলি স্টার-এর নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের বাসার ভবন থেকে পড়ে মৃত্যু ঘটে কিশোরী গৃহকর্মী প্রীতি উরাংয়ের। এ ঘটনায় বুধবার সকালে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন প্রীতির বাবা লোকেশ উরাং। মামলায় সাংবাদিক আশফাকুল ও তার স্ত্রী তানিয়া খন্দকারকে আসামি করা হয়।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত