আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

মজুমদার শিক্ষা ট্রাস্টের ৩৯তম বৃত্তি বিতরণী ও আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মজুমদার শিক্ষা ট্রাস্টের ৩৯তম বৃত্তি বিতরণী ও আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের ৩৯তম বৃত্তি বিতরণী ও আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা শনিবার সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতন মাঠে অনুষ্ঠিত হয়েছে।

হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের চেয়ারম্যান মেজর অব. নাজিম উদ্দিন মজুমদারের সভাপতিত্বে ট্রাস্টের সহকারী সচিব শুভ্রকান্তি চন্দনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের চেয়ারম্যান ড. হাফিজ আহমদ মজুমদার।

বক্তব্য রাখেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য মাওলানা মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী। হাফিজ মজুমদার ট্রাস্ট কর্তৃক আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার ২১টি বিদ্যালয় অংশগ্রহণ করে।

‘অধিক উৎপাদনই দ্রব্যমূল্যের উর্ধগতি নিয়ন্ত্রণ করতে পারে’ বিষয়ে চুড়ান্ত বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় কানাইঘাটের জুলাই আদর্শ উচ্চ বিদ্যালয়, রানার্সআপ হয় জকিগঞ্জের সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতন। উভয় দলের বিতার্কিকদের একটি করে ল্যাপটপ ও ক্রেস্ট প্রদান করা হয়।

প্রধান শিক্ষক সাব্বির আহমদের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক খালেদ মহিউদ্দিন আজাদের সঞ্চালনায় বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন প্রফেসর ড. মো. ফরহাদ রাব্বী, প্রফেসর রুমেল এমএস রহমান পীর, সিলেটের যুগ্ম ও জেলা দায়রা জজ আসাদ মামুনুল ইসলাম, পুলিশ সুপার (ডিবি) শাহরিয়ার আলম পলাশ, সহযোগি অধ্যাপক মুসাদ্দেক হোসেন খাঁন।

অনুষ্ঠানে হাফছা মজুমদার প্রতিভা নিবাসের শিক্ষার্থীরা পৃথক পৃথক শরীরচর্চা প্রদর্শন করে।

অনুষ্ঠান শেষে প্রাথমিক স্তরে ৩৩৭ ও মাধ্যমিক স্তরে ৩০৯জন শিক্ষার্থীকে বৃত্তি ও সনদপত্র প্রদান করা হয়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে প্রতিক্রিয়া ব্যক্ত করেন ইমরানা ফেরদৌস বৃষ্টি ও সাঈদা ফয়সল চৌধুরী।

অনুষ্ঠানে জকিগঞ্জ-কানাইঘাটের বিভিন্ন প্রতিষ্ঠানের ২০২৩ সালে অবসর গ্রহণকারী শিক্ষক-কর্মচারীদের সম্মাননা প্রদান করা হয়।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত