আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

স্কুল ব্যাংকিং কনফারেন্স

স্কুল ব্যাংকিং কনফারেন্স

সুনামগঞ্জে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টায় জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে ও আইএফআইসি ব্যাংকের সুনামগঞ্জ শাখার সমন্বয়ে এবং সুনামগঞ্জে ২৫ টি ব্যাংকের সহযোগিতায় এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

আইএফআইসি ব্যাংকের প্রধান কার্যালয়ের বিজনেস ডিভিশন (বৃহত্তর সিলেট) ম্যানেজার মো. মশিউর রহমানের সভাপতিত্বে কনফারেন্স প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক সিলেটের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক সিলেটের পরিচালক মো. আনিসুর রহমান, সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রািম এন্ড অপস )রাজন কুমার দাস। সোনালী ব্যাংক সুনামগঞ্জ শাখার সিনিয়র অফিসার তোড়া রায়ের সঞ্চলনা আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অনুপ নারায়ণ তালুকদার, একই বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী সৌহার্দ্য রায় প্রমুখ। পরে জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী পারিজাত পুরকায়স্থ, দ্বিতীয় স্থান অধিকার করে জগন্নাথপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অন্নেষা রানী পাল ও তৃতীয় স্থান অধিকার করে জামালগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান।

অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন ডাচবাংলা বাংলা ব্যাংকের সুনামগঞ্জ শাখা ম্যানেজার মো. গোলাম আজাদ এবং গীতা পাঠ করেন জনতা ব্যাংক সুনামগঞ্জ শাখার কর্মকর্তা শাওন রায় চৌধুরী।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত