আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সিলেট বিভাগের ৬০ নারী নেত্রী যাচ্ছেন গণভবনে

সিলেট বিভাগের ৬০ নারী নেত্রী যাচ্ছেন গণভবনে

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি হতে আওয়ামী লীগের মনোনয়ন কিনেছিলেন সিলেট বিভাগের ৬০ নারী নেত্রী। বুধবার (১৪ ফেব্রুয়ারি) গণভবনে আওয়ামী লীগ সভাপতির সঙ্গে সাক্ষাতে ডাক পেয়েছেন তারা।

শনিবার (১০ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়েছে।

ওইদিন সকাল ১০টায় আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মোট মনোনয়ন প্রত্যাশী ১ হাজার ৫৪৯ জনের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সিলেট বিভাগ থেকে ৬০ জন সংগ্রহ করেছেন। এর মধ্যে রয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রথম মেয়র প্রয়াত বদরউদ্দিন আহমদ কামরানের স্ত্রী ও নগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইফতেখার হোসেন শামীমের স্ত্রী জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাজনীন হোসেন, সিলেট জেলা প্রেস ক্লাব সভাপতি ও জেলা মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাসিনা বেগম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সদস্য ড. নাজিরা চৌধুরী, কেন্দ্রীয় যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি ডেইজি সারোয়ার, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য সাবিনা আনোয়ার, প্রয়াত জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদের পুত্র ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য আজিজুস সামাদ আজাদ ডনের স্ত্রী মুমতাহিনা ঋতু, সুনামগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অ্যাড. শামছুন নাহার শাহানা, জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুটের স্ত্রী জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুসনা হুদাসহ ৬০ নারী প্রার্থী।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত