আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

শাবিপ্রবি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪

শাবিপ্রবি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ শুরু হয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. কবির হোসেন।

উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের শিক্ষার্থীরা দিনদিন খেলাধুলা ও পড়াশোনায় মনোনিবেশ করার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে অগ্রনী ভূমিকা পালন করছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলাধুলার মাধ্যমে সুস্থ দেহ গঠন এবং প্রফুল্ল মননে সুন্দর আগামী ভবিষ্যৎ গঠন করতেছে।

তিনি আরো বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমাদের শিক্ষার্থীরা সার্বিক দিকে স্মার্টনেস অর্জন করার মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়কে প্রতিনিয়ত অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের জন্য খেলাধুলার অধিকতর সুষ্ঠু পরিবেশ তৈরিকরণে কেন্দ্রীয় মাঠ ও হ্যান্ডবল মাঠ প্রশস্ত করা হচ্ছে। অবশেষে তিনি এ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

এ সময় ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন , প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী, শারীরিক শিক্ষা দফতরের পরিচালক চৌধুরী সৌদ বিন আম্বিয়াসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী প্রমুখ।

প্রসঙ্গত, এ প্রতিযোগিতার আয়োজক হিসেবে রয়েছে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা অধিদফতর। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বাছাইপর্বের মাধ্যমে মূল ইভেন্টে অংশ নিয়েছে।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত