আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

আরব আমিরাতে প্রতিমন্ত্রীর ব্যস্ত সময়

আরব আমিরাতে প্রতিমন্ত্রীর ব্যস্ত সময়

সংযুক্ত আরব আমিরাতে ব্যস্ত সময় পার করছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি। মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর প্রথমবার সরকারি সফরে এক সপ্তাহের সফরে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন তিনি।

গত শুক্রবার (৯ ফেব্রুয়ারি) এক সপ্তাহের সফরে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়েন প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। সেখানে পৌঁছে গত ১০-১১ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী মন্ত্রী ও শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সাথে ‘আবুধাবি ডায়ালগ’ শীর্ষক সংলাপে অংশ নেন তিনি। সংলাপে দক্ষ শ্রমিক প্রেরণে ঐক্যমত, বৈধ উপায়ে রেমিট্যান্স, নিরাপদ অভিবাসন এসব বিষয়ে আলোচনা হয়।

এছাড়াও সংলাপে সদস্যভুক্ত ১৬ দেশের প্রতিনিধিরা বৈশ্বিক শ্রমবাজার নিয়ন্ত্রণ ও উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দক্ষ শ্রমিক তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

এ সংলাপের ব্যাপারে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী জানান, শ্রমিক প্রেরণকারী দেশ ও শ্রমিক গ্রহণকারী দেশগুলোর অংশগ্রহণের মাধ্যমে একটি খসড়া প্রকাশ করা হয়েছে। এর ভিত্তিতে আগামী দুই মাস পর ডিক্লেয়ারেশন বের হবে। যেখানে শ্রমিক প্রেরণকারী দেশগুলো কীভাবে কাজ করবে, তাদের দক্ষ শ্রমিক প্রস্তুত, প্রশিক্ষণের ব্যবস্থা কি হবে এবং প্রয়োজনীয়তার ভিত্তিতে শ্রমিক সরবরাহের বিষয়টি ঠিক করা হবে।

সংলাপ শেষে গতকাল দুবাই ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সৌদি আরবের মানবসম্পদমন্ত্রী আহমাদ বিন সুলাইমান আল রাজি ও বিকেলে সংযুক্ত আরব আমিরাতের মানবসম্পদমন্ত্রী ড. আব্দুর রহমান আল আওয়ারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রতিমন্ত্রী শফিক চৌধুরী।

এছাড়াও তিনি বৈধ উপায়ে আরও বেশি রেমিট্যান্স প্রেরণ এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বলে প্রত্যেককে স্ব অবস্থান থেকে কাজ করতে অনুরোধ জানান।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত