আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

সিকৃবিতে ‘কৃষিবিদ দিবস ২০২৪’

সিকৃবিতে ‘কৃষিবিদ দিবস ২০২৪’

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ‘কৃষিবিদ দিবস ২০২৪’ পালন করা হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় কৃষিবিদ ইন্সটিটিউশন সিলেট জেলা শাখার উদ্যোগে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে দিবসটির উপলক্ষ্যে অনুষ্ঠানের সূচনা হয়।

শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ম্যুরালে এসে শেষ হয়। সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিলেটের কৃষিবিদরা।

পুষ্পস্তবক অর্পণ শেষে ভেটেরিনারি, এনিম্যাল এন্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদ ভবনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিকৃবি উপাচার্য অধ্যাপক ডা.জামাল উদ্দিন ভূঞা’র পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ অনুষ্ঠানে সহ সাধারণ সম্পাদক ড. সালাহ্ উদ্দীনের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ও কৃষিবিদ ইনস্টিটিউশন সিলেট শাখার সভাপতি কৃষিবিদ মো. সাজিদুল ইসলাম সভাপতিত্ব করেন।

আলোচনা সভায় বক্তরা বলেন, “বাঙালির জাতীয় জীবনে আজকের দিনটি একটি স্মরণীয় দিন। ১৯৭৩ সালে আজকের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের প্রধান পেশা কৃষির সঙ্গে সম্পৃক্ত কৃষিবিদদের প্রথম শ্রেণির মর্যাদা প্রদান করেন। অবশ্য তখন মর্যাদা দেয়া হয়েছে চিকিৎসক ও প্রকৌশলীদেরও। কিন্তু এর পর থেকে বিভিন্ন সরকারের আমলে এই দিনটির গুরুত্ব নিয়ে কোনো আলাপ আলোচনা হয়নি। পরবর্তীতে ২০১১ সাল থেকে এই দিনটিকে কৃষিবিদ দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেয় সরকার।”

প্রসঙ্গত, বাংলাদেশ কিংবা বিদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে কৃষি, পশু চিকিৎসা, পশু পালন, কৃষি অর্থনীতি, মৎস্য, কৃষি প্রকৌশল, এমনকি কৃষি বনায়ন ইত্যাদি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জনকারী পেশাজীবীরা কৃষিবিদ হিসেবে পরিচিত। কৃষি শিক্ষা, গবেষণা, সম্প্রসারণসহ নানামুখী উন্নয়ন কাজে নিয়োজিত থেকে দেশের খাদ্য নিরাপত্তা এবং সার্বিকভাবে অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার সুবাদে কৃষিবিদগণ আজ এক মর্যাদাবান পেশাজীবী হিসেবে প্রতিষ্ঠিত। কৃষিবিদ ইনস্টিটিউশন ২০১০ সাল থেকে প্রতি বছর এ দিনটিকে কৃষিবিদ দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেয়। তারই ধারাবাহিকতায় ২০১১ সালের ১৩ ফেব্রুয়ারি থেকে কৃষিবিদ দিবস হিসেবে নানা আয়োজনের মাধ্যমে পালন করে আসছে।

  এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত