আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

পাঁচশ মণ্ডপে সরস্বতী পূজা

পাঁচশ মণ্ডপে সরস্বতী পূজা

সিলেট নগরীর বন্দরবাজার সড়কের পাশে নানা রঙয়ের শাড়ি পরিয়ে সারিবদ্ধ করে রাখা সরস্বতী দেবীর প্রতিমা। হাতে বীণা নিয়ে বাহারি সাজে সজ্জিত প্রতিমাগুলো এই পথে চলা যে কারো নজর কাড়ছে।

নগরীর বাণিজ্যিক এলাকা মহাজনপট্টির প্রবেশ মুখে বন্দরবাজার সড়কের পাশে দেবী সরস্বতীর প্রতিমার পসরা বসিয়েছেন কয়েকজন ভ্রাম্যমাণ বিক্রেতা। এই বিক্রেতাদের বেশিরভাগই এসেছেন সিলেটের আশপাশের জেলা থেকে। সরস্বতী পূজা উপলক্ষে শুধুমাত্র নিজেদের তৈরি করা প্রতিমা বিক্রির জন্য প্রতিবছর সিলেটে আসেন তারা।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) হিন্দু ধর্মাবলম্বীদের বিদ্যাদেবী সরস্বতী পূজা। এ উপলক্ষে সিলেট জেলাসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা উপজেলা থেকে ব্যবসায়ীরা সিলেটে এসেছেন নিজেদের তৈরি প্রতিমা বিক্রির জন্য। গত শনিবার থেকে ভ্রাম্যমাণ ভাবে দেবী সরস্বতীর প্রতিমা বিক্রি করছেন বিক্রেতারা। তবে নগরীর দাঁড়িয়াপাড়াসহ বেশ কয়েকটি এলাকায় আরও আগে থেকে শুরু হয়েছে সরস্বতী প্রতিমা তৈরি কাজ।

হিন্দুধর্ম মতে, বিদ্যার দেবী সরস্বতী। প্রতিবছর পঞ্জিকা মতে মাঘ মাসের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা উদযাপন হয়। হিন্দু শিক্ষার্থীরা দেবীর আশীর্বাদ লাভের জন্য অনেক আগ্রহের সহিত এই পূজা করেন। সরস্বতী পূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে বাড়িতে নির্মাণ করা হয়েছে অস্থায়ী মন্দির। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে শিক্ষার্থীরা এই পূজা করেন।

১৪ ফেব্রুয়ারি সিলেট নগরীতে প্রায় পাঁচশত মণ্ডপে হবে সরস্বতী পূজা। পরের দিন ১৫ ফেব্রুয়ারি রাত সাড়ে আটটায় নগরীর সিটি পয়েন্ট থেকে সরস্বতী প্রতিমা শোভাযাত্রা করা হবে। এই শোভাযাত্রা উদ্বোধন করবেন সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

বিক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, সরস্বতী পূজার আগের দিনই বেশি প্রতিমা বিক্রি হয়। আকার ভেদে পাঁচশ, সাতশ, পনেরো শ’, পঁচিশ শ’ থেকে তিন হাজার টাকা করে বিক্রি হচ্ছে সরস্বতী দেবীর প্রতিমা।

নগরীর মির্জাজাঙ্গাল এলাকার সৌহার্দ্য সংঘের জয় পাল বলেন, প্রতিবছরই আমরা বিভিন্ন থিম নিয়ে সরস্বতী পূজা করি। এবারও আমরা ফোক আর্টের উপর মণ্ডপ তৈরি করেছি। আমাদের এই শৈল্পিক মণ্ডপ আশাকরি সবার ভাল লাগবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত