আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

উৎপাদন বৃদ্ধি করতে মৎস্য অধিদপ্তরের উদ্যোগ

উৎপাদন বৃদ্ধি করতে মৎস্য অধিদপ্তরের উদ্যোগ

এশিয়ার অন্যতম ও দেশের সর্ববৃহৎ মিঠাপানির জলাভূমি, মৎস্য ও প্রাকৃতিক জলজ উদ্ভিদের ভান্ডার খ্যাত হাকালুকি হাওরের আট অভয়াশ্রম বিলের রক্ষনাবেক্ষণের দায়িত্ব পেয়েই জীববৈচিত্র রক্ষা, মাছের উৎপাদন বৃদ্ধি ও বিলুপ্তি ঠেকাতে মৎস্য অধিদপ্তর নানা উদ্যোগ গ্রহণ করেছে। ইতিমধ্যে মাছের আবাসস্থল নিরাপদ ও প্রাকৃতিক খাদ্য নিশ্চিত, মাছলুটেরার কবল থেকে মৎস্য সম্পদ ও জীববৈচিত্র সংরক্ষণে রাজস্ব বাজেটে হাতে নেওয়া একটি প্রকল্পের কাজ সম্পন্ন করেছে। এতে বদলে যাচ্ছে অভয়াশ্রম বিলের চিত্র। আবাসস্থল নিরাপদ করার প্রকল্প বাস্তবায়নে প্রজনন মৌসুমে অভয়াশ্রমের মা মাছ আশপাশের বিলে ছড়িয়ে আশাতীত উৎপাদন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

সম্প্রতি মৎস্য অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন ও জেলা মৎস্য কর্মকর্তা মো. শাহনেওয়াজ সিরাজী হাকালুকি হাওরের অভয়াশ্রম বিলগুলো পরিদর্শন করেছেন।হাকালুকি হাওরের আয়তন ১৮ হাজার ১১৫ হেক্টর এলাকা জুড়ে। মৌলভীবাজার জেলার বড়লেখা, জুড়ী ও কুলাউড়া এবং সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ ও গোলাপগঞ্জ উপজেলা জুড়ে রয়েছে হাওরের বিস্তৃতি।

জানা গেছে, হাকালুকি হাওরের ১৫০ প্রজাতির মিঠা পানির মাছ, ১২০ প্রজাতির জলজ উদ্ভিদ, ২০ প্রজাতির সরীসৃপ প্রাণি প্রায় বিলুপ্ত হয়ে গেছে। এখানে প্রতি বছর শীতকালে প্রায় ২০০ বিরল প্রজাতির অতিথি পাখির সমাগম ঘটে। হাকালুকি হাওর টেকসই উন্নয়ন, জীববৈচিত্র সংরক্ষণ, ইকোট্যুরিজম শিল্প বিকাশের এক অসাধারণ আধার। যা কেবল মৎস্য অভয়াশ্রম স্থায়ীভাবে সংরক্ষণের মাধ্যমে হাওরের জীববৈচিত্র রক্ষা করা সম্ভব। কিন্তু সঠিক পরিকল্পনা আর দুর্বল রক্ষনাবেক্ষণের কারণে হাওরের মৎস্য সম্পদ ও জীববৈচিত্র দ্রুতগতিতে ধংসের দিকে ধাবিত হচ্ছে। পরিপ্রেক্ষিত-২০০৯ এর জরিপ থেকে জানা যায়, হাকালুকি হাওরের ২৮১টি বিলের মধ্যে সম্পূর্ণ ও আংশিক ভরাট হয়ে গেছে ২৩৩টি বিল। জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টি কমে যাওয়ায় কমে যাচ্ছে বিলগুলোর পানির পরিমাণ। ফলে যে বিলগুলো এখনও টিকে আছে, সেগুলোতে পানির পরিমাণ উল্লেখযোগ্য হারে হ্রাস পাওয়ায় হুমকির মুখে পড়ে বিভিন্ন প্রজাতির মাছ। প্রতিবেশগত সংকটাপন্ন হাকালুকি হাওরের মৎস্যসম্পদ ও জীববৈচিত্র রক্ষায় সরকার ২০১০ এবং ২০১১ সালে ১৮টি বিলের (জলমহাল) ইজারা বাতিল করে স্থায়ী অভয়াশ্রম ঘোষণা করে। পরে পাঁচটি অভয়াশ্রম বিল বিভিন্ন মৎস্যজীবী সমিতির নামে ভূমি মন্ত্রণালয় ইজারা দিয়ে ফেলে। এ অবস্থায় মৌলভীবাজার জেলা প্রশাসন ইজারা থেকে বাদ পড়া ছয়টি বিল অভয়াশ্রম ব্যবস্থাপনার দায়িত্ব দেয় পরিবেশ অধিদপ্তরের সমাজভিত্তিক জীববৈচিত্র সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পকে (সিবিএ-ইসিএ)। এতে কাজের কাজ কিছুই হয়নি। রক্ষকরা ভক্ষকের ভুমিকা পালনে বিগত ১০-১২ বছরে হাকালুকির অভয়াশ্রম ঘোষিত বিলের তেমন কোন সুফল মিলেনি।

হাকালুকি হাওরে ৪ হাজার হেক্টর আয়তন জুড়ে প্রায় ৩শ’ জলমহাল (বিল) রয়েছে। যা ভূমি মন্ত্রণালয়, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন তিন বছর মেয়াদের জন্য বিভিন্ন মৎস্যজীবী সমিতির নিকট ইজারা দিয়ে থাকে। এর মধ্যে ১৮টি বিলকে অভয়াশ্রম ঘোষণা করা হলেও বর্তমানে এর সংখ্যা ৮টিতে ঠেকেছে। এই ৮টি অভয়াশ্রম বিলের আয়তন মাত্র ১৬০ হেক্টর। স্থায়ী মৎস্য অভয়াশ্রমগুলো হচ্ছে কৈয়ারকোণা, মইয়াজুড়ী, নিমু, তেকুনি, টোলার, আগদার, মাইছলার ডাক ও কাংলী গোবর কুড়ি বিল।

হাওরের ৪ হাজার হেক্টর বিলের মধ্যে মাত্র ১৬০ হেক্টর অভয়াশ্রম অত্যন্ত অপ্রতুল। প্রত্যেকটি ফসলের জন্য যেমন বীজ সংরক্ষণ জরুরি, ঠিক তেমনি হাওরের ব্রীড যদি একবার হারিয়ে যায়, তাহলে তা ফিরিয়ে আনা খুবই দুঃসাধ্য। তখন হাওরে দেশীয় প্রজাতির মাছের বিপরীতে বৃদ্ধি পাবে তেলাপিয়া, পাঙ্গাশ বা সাকার মাউথ ক্যাটফিশের মত মাছ। এতে হয়ত উৎপাদন বৃদ্ধি পাবে, কিন্তু হারিয়ে যাবে আমাদের হাওরের দেশীয় শত শত প্রজাতির সুস্বাদু মাছ।

অবশেষে গত বছরের ৩ সেপ্টেম্বর ভূমি মন্ত্রণালয় হাকালুকি হাওরের এই আটটি অভয়াশ্রম রক্ষনাবেক্ষণের দায়িত্ব প্রদান করে মৎস্য অধিদপ্তরকে। এরপরই মৎস্য অধিদপ্তর রাজস্ব খাতের একটি প্রকল্পের মাধ্যমে অভয়াশ্রমের মাৎস্য সম্পদ সংরক্ষণের কার্যক্রম সম্পন্ন করেছে। এতে পাল্টে যাচ্ছে অভয়াশ্রমগুলোর দীর্ঘদিনের রুগ্ন চিত্র।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত