আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

‘ভুল চিকিৎসায়’ শাবিপ্রবি কর্মকর্তার মৃত্যু

‘ভুল চিকিৎসায়’ শাবিপ্রবি কর্মকর্তার মৃত্যু

সিলেটের বেসরকারি মাউন্ট এডোরা হাসপাতালের ভুল চিকিৎসায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নিরাপত্তা শাখার প্রশাসনিক কর্মকর্তা সাহেদ আহমদের (৪০) মৃত্যুর অভিযোগ ওঠেছে।

মঙ্গলবার (১৩ ফ্রেব্রুয়ারি) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় ল্যাব এইড হাসপাতালে মৃত্যুবরণ করেন সাহেদ আহমদ। এরআগে তিনি সিলেটের মাউন্ট এডোরায় চিকিৎসা নিয়েছিলেন।

খোঁজ নিয়ে জানা যায়, গত ডিসেম্বরে সিলেটের আখালিয়াস্থ মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসা নিতে যান সাহেদ আহমদ। সেখানের কর্তব্যরত চিকিৎসক নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ ডা. শাহ কামাল কর্তৃক সাহেদের নাকে এন্ডোসকপিক সাইনাস অপারেশন করানো হয়। এর আগে একই দিন সার্জারি বিশেষজ্ঞ ডা. খালেদ মাহমুদ সাহেদকে সিস্টের অপারেশন করেন। অপারেশনের পরেরদিন পেটের তীব্র ব্যাথা অনুভব করলে তাকে আলট্রাসনো ও স্লিপেস টেস্ট করানো হয়। পরে হাসপাতালের এমডি অধ্যাপক ডা. আক্তারুজ্জামান সাহেদের প্যানক্রিয়াটাইস লিক হয়ে গেছে বলে নিশ্চিত করেন।

তবে একই সময় সাইনাস ও সিস্টের অপারেশনের ফলে সাহেদের একটি চোখ নষ্ট হয়ে যায়, প্যানক্রিয়াস লিক হয়ে যায় এবং অগ্নাশয়ের জটিল সমস্যায় পড়েন বলে অভিযোগ উঠে। পরে সাহেদের চিকিৎসা মাউন্ট এডোরা হাসপাতাল আয়ত্ত্বের বাইরে চলে গেলে গত ৬ ডিসেম্বর তাকে ঢাকার পিজি হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসা দেওয়া হয়। এরপর ঢাকার ল্যাব এইড হাসপাতালসহ কয়েকটি হাসপাতালে তার চিকিৎসা দেওয়া হয় বলে জানা গেছে।

এছাড়া মাউন্ট এডোরা হাসপাতালের ম্যানেজিং ডাইরেক্টর ডা. আখতারুজ্জামানের সাথে সাহেদের ঘনিষ্ঠতা ছিল। সেটাও সাহেদের ভুল চিকিৎসা এবং মৃত্যুর কারণ বলে অনেক কর্মকর্তা অভিযোগ তুলেছেন।

সাহেদকে চিকিৎসা দেওয়ার বিষয়ে মাউন্ট এডোরা হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ ডা. খালেদ মাহমুদ বলেন, গত ডিসেম্বরে সে রোগীর পরামর্শক্রমে আমি সিস্টের অপারেশন করিয়েছিলাম। শুনেছি এর পরে উনার শরীরে অন্যান্য সমস্যা দেখা দেয়। তবে আমার অপারেশনের সাথে উনার পরবর্তী সমস্যাগুলোর (রোগের) কোন সংশ্লিষ্টতা নেই।

চিকিৎসা দেওয়া মাউন্ট এডোরা হাসপাতালের নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ ডা. শাহ কামালের কাছে জানতে চাইলে তিনি মিটিংয়ে আছে বলে জানিয়ে পরে কথা বলব বলে ফোন কেটে দেন।

এরআগে গত বছর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের কর্মকর্তা নূরজাহান ফাতেমা সিলেটের নয়াসড়কস্থ মাউন্ট এডোরা হাসপাতালে সিস্টের অপারেশন ও এ্যানেসথেসিয়া করার পরপরই তিনি মৃত্যু হয়েছে বলে হাসপাতালটির ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ উঠে। এছাড়া এই হাসপাতালের বিরুদ্ধে অসংখ্য ভুল চিকিৎসার অভিযোগ রয়েছে।

সহকর্মীর মৃত্যুতে সংশ্লিষ্টদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়ে শাবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অশোক বর্মন অসীম বলেন, মাউন্ট এডোড়ার হাসপাতালের চিকিৎসকের ভুল চিকিৎসার জন্য আমাদের সহকর্মীর মৃত্যু হয়েছে। মাউন্ট এডারা কর্তৃপক্ষেও কারণে আমাদের সহকর্মীর যে সমস্যা হয়েছে তাতে তার চিকিৎসা সহায়তা চেয়েছি, তাদের কাছে কোন ক্ষতিপূরণ চাইনি। তবে তারা আশ্বাস দিয়ে কালক্ষেপণ করেছে, কোন সদুত্তর দেয়নি, তারা আমাদের সাথে সম্পূর্ণ ব্যবসায়িক আচরণ করেছে। তাতেই আমাদের সহকর্মীর মৃত্যু হয়েছে।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত