আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস কূপ এলাকার বাসা বাড়িতে গ্যাস সংযোগ স্থাপন হবে: প্রতিমন্ত্রী

অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস কূপ এলাকার বাসা বাড়িতে গ্যাস সংযোগ স্থাপন হবে: প্রতিমন্ত্রী

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি বলেছেন, অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস কূপ এলাকার বাসা বাড়িতে গ্যাস সংযোগ স্থাপন বিষয়ে খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নীতিগত সিদ্ধান্ত আছে। স্থানীয় এলাকার লোকজন গ্যাস ব্যবহারের সুবিধা পাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র এরকম একটি নিদের্শনা রয়েছে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) জৈন্তাপুরের চিকনাগুলস্থ সিলেট গ্যাস ফিল্ডে দিনব্যাপী নানা অনুষ্ঠান এবং স্থানীয় সাংবাদিকদের সাথে প্রেসব্রিফিং-এ প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

নসরুল হামিদ বলেন, সিলেটের বাসা-বাড়িতে গ্যাস সংযোগ স্থাপন এবং জাফলংসহ সকল পাথর কোয়ারী ম্যানুয়েল পদ্ধতিতে সচল করার বিষয়ে সরকারের বিশেষ বিবেচনাধীন রয়েছে। ম্যানুয়েল পদ্ধতিতে জাফলং সহ সকল কোয়ারীতে পাথর উত্তোলনের নিশ্চয়তা দেওয়া হলে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে এই বিষয়ে একটি সিদ্ধান্ত গ্রহন করা যেতে পারে বলে উল্লেখ করেন তিনি।

তিনি জাফলং-পিয়াইন-সারী নদী খনন বিষয়ে খনিজ মন্ত্রণালয়কে সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে সরজমিনে একট প্রতিবেদন প্রেরণ করার কথা বলেন।

তিনি আরও বলেন, সিলেটের বিভিন্ন স্থানে তেল-গ্যাসের সন্ধান পাওয়া গেছে। সিলেটে তেল গ্যাসের ব্যাপক সম্ভবনাময় একটি জায়গা। চলিত বছরে নতুন করে গ্যাস কূপ খনন কাজ বাস্তবায়ন করা হবে। আগামী দুই মাসের মধ্যে সিলেট-১০ নং গ্যাস কূপে কি পরিমান তেল-গ্যাস মজুদ রয়েছে তার সঠিক তথ্য জানা যাবে এবং উত্তোলন প্রক্রিয়া শুরু হবে।

তিনি হরিপুর গ্যাস ফিল্ডে দৈনিক ৪৫ মিলিয়ন ঘনফুট ক্ষমতাসম্পন্ন প্রসেস প্ল্যান্ট স্থাপন কার্যক্রম উদ্বোধন এবং সিলেট ১০নং গ্যাস কূপ পরিদর্শন করে সেখানে কোম্পানীর কর্মকর্তাদের সাথে সূধী সমাবেশ ও সিলেট গ্যাস ফিল্ডের প্রধান কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বােধন করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান, জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ, জৈন্তাপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মো. সাজেদুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিক, ইউনিয়ন চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, রফিক আহমদ, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগ সদস্য আফতাব আলী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জহির রায়হান, চিকনাগুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রহমত আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, যুবলীগ নেতা ফারুক আহমেদ, কৃষক লীগ নেতা নুরুল ইসলাম, গ্যাস ফিল্ড কর্মচারি লীগ (সিবিএ) সভাপতি মোঃ হারুন, সাধারণ সম্পাদক আব্দু সোবহান এবং সিলেট গ্যাস ফিল্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত