আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

কৃষি ব্যাংকের প্রনোদনাগুলো প্রচারণার মাধ্যমে তুলে ধরতে হবে: প্রতিমন্ত্রী

কৃষি ব্যাংকের প্রনোদনাগুলো প্রচারণার মাধ্যমে তুলে ধরতে হবে: প্রতিমন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, ব্যাপক প্রচারণার মাধ্যমে কৃষি ব্যাংকের প্রনোদনাসহ সকল সুযোগ-সুবিধাগুলো জনসম্মুখে তুলে ধরতে হবে। এতে উপকৃত হবেন বাংলার প্রকৃত কৃষকরা, আর তাতেই সার্থক হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া ‘বাংলাদেশ কৃষি ব্যাংক’র প্রতিষ্ঠা উদ্দেশ্য।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব ব্যাংকের বাঁধা উপেক্ষা করে কৃষিখ্যাতের উন্নয়নের জন্য কৃষকদের ভর্তুকি দেওয়ার কারণেই বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্রে পরিণত হয়েছে। আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার ‘কৃষি ও কৃষক বান্ধব সরকার’। ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ নির্মাণের জন্য বাংলার কৃষক’সহ আমাদের সবাইকে স্মার্ট হতে হবে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ কৃষি ব্যাংক বিশ্বনাথ শাখার উদ্যোগে আয়োজিত ‘ব্যাংকার-কাস্টমার সম্পর্ক ও গ্রাহক সেবা উন্নয়ন শীর্ষক’ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

সভায় গ্রাহকরা ‘বাংলাদেশ কৃষি ব্যাংক’র কর্মকর্তাসহ সরকারের কাছে দাবী করেন- লোন গ্রহনকারীদের সুদের হার কমানো ও ভর্তুকির জন্য উপজেলা পর্যায়ে বরাদ্দকৃত টাকার শতভাগ যেনো আসে, সেটা নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ কৃষি ব্যাংক’র সিলেট মুখ্য অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক শরীফ মো. তাহাওয়ার হোসাইনের সভাপতিত্বে ও বাংলাদেশ কৃষি ব্যাংক ফেঞ্চুগঞ্জ শাখার ব্যবস্থাপক হাবিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংক’র ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান, বাংলাদেশ কৃষি ব্যাংক’র প্রধান কার্যালয়ের উপ-ব্যবস্থাপনা পরিচালক চানু গোপাল ঘোষ, বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ।

বক্তব্য রাখেন ব্যাংকের গ্রাহক সেলিনা খানম, আবু হেনা ওমর খান, সাদিকুর রহমান।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত