আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

যাদুকাটা নদী প্রতিবেশ সংকটাপন্ন

যাদুকাটা নদী প্রতিবেশ সংকটাপন্ন

সুনামগঞ্জের সবচেয়ে বড় বালু মহাল যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বিলুপ্ত ঘোষণা এবং নদীকে প্রতিবেশ সংকটাপন্ন এলাকা ঘোষণা করতে এবং সেই মোতাবেক ব্যবস্থাপনা গ্রহণ করতে জোর দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।

মঙ্গলবার বেলা’র আইনজীবী অ্যাডভোকেট জাকিয়া সুলতানা স্বাক্ষরিত নোটিশ অব ডিমা- ফর জাষ্টিস’এ এসব কথা উল্লেখ করা হয়। একইসঙ্গে এই দুটি মহালের ইজারা প্রদান সংক্রান্ত দরপত্র বিজ্ঞপ্তিসহ ইজারা সংক্রান্ত সকল কার্যক্রম স্থগিতের দাবি জানানো হয়েছে।

নোটিশে বলা হয়, পাহাড়ী এই নদীর অস্তিত্ব সংকটে ফেলে অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তি প্রদান, নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে ও নদীর জীববৈচিত্র্য সংরক্ষণে ব্যবস্থা গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে।

এছাড়াও নোটিশ অব ডিমা- ফর জাষ্টিস ভূমি মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান, সিলেটের বিভাগীয় কমিশনার, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, সুনামগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার, পরিবেশ অধিদপ্তর (সিলেট বিভাগ) পরিচালক, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর প্রেরণ করা হয়েছে। নোটিশ প্রেরণের ৭ দিনের মধ্যে উল্লিখিত সকলকে অবহিত করার অনুরোধ জানানো হয়। অন্যথায় বেলা’র পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ করা হয়।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত