আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে খাল দখল

প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে খাল দখল

সিলেটের বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নে সরকারি খাল দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলা প্রশাসন খালের উপর স্থাপনা নির্মাণ বন্ধের নির্দেশনার পাশাপাশি একদিনের মধ্যে উচ্ছেদ করার নোটিশ দিলেও দখলধাররা নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন।

অবৈধ স্থাপনা নির্মাণে খালটি ছোট হয়ে পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। এলাকাবাসীর আশঙ্কা সামান্য বৃষ্টি হলেই খালের পানি উপচে লোকালয় ঢুকে বাড়িঘর ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে ।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার দাসউরা-বিবিরাই বাজার পর্যন্ত এলজিইডি রাস্তার পাশের ঝরাপাতা খাল দখল করে ভবন নির্মাণ করা হচ্ছে। খালের ৮০ শতাংশ অংশের মধ্যে পিলার ও কলাম বিম নির্মাণের পর মেঝে ঢালাইয়ের প্রস্তুতি নিচ্ছেন কয়েকজন শ্রমিক। মেঝের ওপর শ্রমিকরা সাটারিং গাঁথুনির কাজ করছেন।

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় কামারকান্দি গ্রামের মৌর উদ্দিন নামে এক পঞ্চাশোর্ধ প্রভাবশালী ব্যক্তি ওই পাকা ভবন নির্মাণ করাচ্ছেন। এ বিষয়ে মৌর উদ্দিনের সাথে কথা বলতে চাইলে তার মেয়ে ঝুমা বেগম পিতা অসুস্থ বলে জানান। এ বিষয়ে জানতে চাইলে ঝুমা বেগম জানান, তারা খালের জমি ইজারা নিয়ে খামার তৈরির উদ্দেশ্যে অস্থায়ী ভবন নির্মাণ করছেন। কিন্তু ইজারা নেয়ার কাগজপত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে অপারগতা প্রকাশ করেন।

স্থানীয়দের অভিযোগ, সরকারি এ খালটি দখল ও দূষণে অস্থিত্ব সংকটে পড়েছে। মৌর উদ্দিন ছাড়াও স্থানীয় মকরম আলী, শাব উদ্দিন ও সইর উদ্দিন নামে একাধিক দখলদকারী প্রভাবশালী হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এর কোনো ব্যবস্থা নিচ্ছে না। প্রভাবশালীরা স্থানীয় ইউপি ভূমি অফিসের কর্মকর্তাদের অর্থের বিনিময়ে ম্যানেজ করেই খাল দখল করে রাস্তা ও স্থাপনা নির্মাণ করছেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত