আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

এক শিক্ষকের ঘুষিতে রক্তাক্ত অপর শিক্ষক

এক শিক্ষকের ঘুষিতে রক্তাক্ত অপর শিক্ষক

সুনামগঞ্জের জগন্নাথপুরে তুচ্ছ বিষয় নিয়ে এক শিক্ষকের ঘুষিতে রক্তাক্ত হয়েছেন আরেক শিক্ষক। বিষয়টি ৯৯৯ ফোন করে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসে। পরে মামলার প্রেক্ষিতে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) আটক শিক্ষককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বুধবার উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কামড়াখাই জয়নগর দাখিল মাদরাসায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায়, কামড়খাই জয়নগর মাদরাসায় ঘটনার দিন দুপুরে শিক্ষার্থীদের নিয়ে মাইকে খতমে খাজেগান চলছিল। অনুষ্ঠান শেষে মাদরাসার সহকারী লাইব্রেরিয়ান (শিক্ষক) কামড়াখাই গ্রামের বাসিন্দা মাহবুব আলম (৩৬) এক শিক্ষার্থীকে দিয়ে নাতে রাসূল শুনছিলেন। এসময় ওই মাদরাসার কৃষি বিষয়ক শিক্ষক ময়মনসিংহের ফুলবাড়িয়ার কালিবাজাইল গ্রামের রবিউল হাসান (৩৫) নাতে রাসূল কেন শিক্ষার্থীকে দিয়ে গাওয়ালেন জানতে যান মাহবুব আলমের কাছে। এনিয়ে দু শিক্ষকের মধ্যে বাকবিতন্ডা হয়।

এক পর্যায়ে রবিউল হাসান মাহবুল আলমের নাকে ঘুষি মারলে ওই শিক্ষকের নাক ফেটে রক্তাক্ত হন তিনি। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, শিক্ষক মাহবুর আলম বাদী হয়ে অভিযুক্তের বিরুদ্ধে মামলা করায় আটক শিক্ষক কে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত