আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

ঢাকা-সিলেট মহাসড়ক চারলেনের কাজ শুরু শিগগিরই : প্রতিমন্ত্রী

ঢাকা-সিলেট মহাসড়ক চারলেনের কাজ শুরু শিগগিরই : প্রতিমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, ঢাকা-চট্টগ্রাম চারলেন সড়ক শিগগিরই উদ্বোধন করা হবে। এর পরপরই ঢাকা-সিলেট চারলেন সড়কের কাজ শুরু হবে।

তিনি শনিবার বিকেলে একটি সামাজিক-সাংস্কৃতিক ও প্রকাশনা সংস্থার এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা জানান। নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে ‘শেকড়ের সন্ধানে’ নামের একটি এই সংবর্ধনার আয়োজন করে। এতে সাংবাদিকতায় অবদানের জন্য সিলেট প্রেসক্লাবের সভাপকি ইকরামুল কবীর ও লোকসংগীতে অবদানের জন্য লাভলী দেবকে এ্যাওয়ার্ড প্রদান করা হয়।

সংগঠনের চেয়ারম্যান মাসুদুর রহমান আকাশের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। সৈয়দ সাইমুম আনজুম ইভান ও অ্যাডভোকেট ফারজানা জাহান শারমিনের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন দেবব্রত রায় দিপন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন উম্মে সুমাইয়া তাজবিন নীলা।

অর্থ প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। শিক্ষা, যোগাযোগ, সাহিত্যসহ সকল ক্ষেত্রে বাংলাদেশে সুষম উন্নয়ন সাধিত হচ্ছে। যা পৃথিবীর অন্যান্য দেশে সম্ভব হয়নি।

তিনি সমাজ ও দেশ গঠনে সমাজের সাংবাদিক, সাহিত্যিক, রাজনীতিক, সমাজসেবীসহ সকলের ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা আশা করে বলেন, আমরা অন্ধকার জগতে ছিলাম। কিন্তু, এখন আর পিছিয়ে থাকতে চাই না। আলোতে বসবাস করতে চাই। নিজেদের মেধা ও শক্তির পরিপূর্ণ বিস্ফোরণ চাই। এজন্য তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী।

একই সাথে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী সিলেটকে নিজের অন্তরের অন্তস্থলে স্থান দিয়েছেন। তিনি সিলেটের উন্নয়নে অত্যন্ত আন্তরিক। সিলেটের মানুষকে অর্থ, শিক্ষাসহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত