আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সিসিকের সভা অনুষ্ঠিত

সিসিকের সভা অনুষ্ঠিত

আসন্ন রমজান মাসের পবিত্রতা রক্ষা, বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা, আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ, সেহরী ও ইফতারের সময় সাইরেন বাজানো ব্যবস্থা সচল রাখা এবং পানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশনরে উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৭ মার্চ) ৪টায় সিসিকের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

সভায় সিসিক মেয়র, পবিত্র মাহে রমজান মাসকে সামনে রেখে কম মুনাফায় পণ্য বিক্রয়, দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে ব্যবসায়ীদের অনুরোধ জানান।

এছাড়া খোলা অবস্থায় ও নোংরা পরিবেশে যাতে ইফতার সামগ্রী বিক্রয় না করার ব্যবস্থা গ্রহণ সহ অসুস্থ গরু-ছাগল জবাই না করা ও নির্ধারিত মূল্যে ভেজাল মুক্ত মাংস বিক্রয় করতে সংশ্লিষ্ট ব্যবসায়ীগণকে আহ্বান জানান তিনি।

এসময় তিনি রমজান মাসে কেউ সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বাড়ানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি প্রদান করেন।

তিনি বলেন, বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাশাপাশি সিসিকের অভিযানী দল সার্বক্ষণিক মাঠে থাকবে। কেউ সিন্ডিকেট গড়ে তুলে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ছিনতাই প্রতিরোধ, যানজট নিরসন, রাস্তায় যত্রতত্রভাবে ভ্যানগাড়ি না রাখতে পুলিশ বিভাগ, র‌্যাব ও ট্রাফিক বিভাগকে এবং সেহরী ও ইফতারের নির্ধারিত সময়ে সাইরেন বাজানো ব্যবস্থা গ্রহণের জন্য ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সিলেটকে অনুরোধ জানান।

এছাড়া বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা বিশেষ করে তারাবীহ, সেহেরী ও ইফতারের সময় বিদ্যুৎ এর লোডশেডিং যাতে না হয় এবং কোথাও বৈদ্যুতিক ট্রান্সফরমার নষ্ট হলে তা পুনঃস্থাপনের পূর্ব প্রস্তুত্তির ব্যাপারে বিদ্যুৎ বিভাগকে অনুরোধ জানান তিনি।

সভায় পবিত্র রমজান উপলক্ষ্যে গরুর মাংস কেজি ৭৫০ টাকা, মহিষের মাংস ৬৫০ টাকা, খাসির মাংস ১ হাজার ও ভেড়ার মাংস ৯৫০ টাকা নির্ধারণ করা হয়।

এসময় সিলেটের ব্যবসায়ী মহল ও সংশ্লিষ্টদের সাথে আলাপ করে নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে শুধু রমজান মাসের জন্য ন্যায্য নিত্যপ্রয়োজনীয় অস্থায়ী বাজার বসানোর পরিকল্পনা করা হচ্ছে। এব্যাপারে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে।

প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আহমেদ চৌধুরীর পরিচালনায় উপস্থিত ছিলেন সিলেট চেম্বার অব কমার্স ও ইন্ডাস্ট্রিজের সভাপতি তাহমিন আহমদসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, কর্মকর্তাবৃন্দ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত