আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

বিভাগীয় ইমাম সম্মেলন

বিভাগীয় ইমাম সম্মেলন

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও সিলেট-৫ আসনের সংসদ সদস্য মাওলানা হুছামউদ্দিন চৌধুরী এমপি বলেছেন, আমাদের দেশে সরকারি ব্যবস্থাপনায় ইসলামের প্রচার ও প্রসারের যে উদ্যোগ নেওয়া হয়েছে, বিশ্বের অন্যান্য দেশে এটা বিরল। তিনি বলেন, এ দেশকে একটি সুখী সমৃদ্ধ, শান্তিপ্রিয়, অপরাধমুক্ত ও উন্নত দেশে পরিণত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলেম-ওলামাদেরকে পছন্দ করেছেন। তিনি আলেম-ওলামাদের সম্মান বৃদ্ধির জন্য আন্তরিকভাবে কাজ করছেন। তাঁর সরকার সারাদেশের ইমাম-মুয়াজ্জিনদেরকে তালিকাভুক্ত করে সরকারি বেতনের আওতায় নিয়ে আসার চিন্তাভাবনা করছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) নগরীর ইসলামিক ফাউন্ডেশন অডিটোরিয়ামে সিলেট বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এই দেশ পীর-মাশায়েখ ও আউলিয়া কেরামের দেশ। এ দেশে আমরা অসাম্প্রদায়িক থাকবো। সামাজিক সম্প্রীতি ধরে রাখবো। সংখ্যালঘুদের নিরাপত্তা ও সহযোগিতায় আন্তরিক থাকবো। এ দেশকে যেমন সন্ত্রাস ও জঙ্গিবাদের দ্বারা অস্থিতিশীল করতে দেওয়া হবে না, তেমনি নাস্তিক মুরতাদদের কোনো পরিকল্পপনাও বাস্তবায়ন করতে দেওয়া হবে না। এজন্য সর্বাগ্রে ইমামদেরই সহায়ক ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, অহেতুক হুংকার ও অপরিণাদর্শী বক্তব্য কওমের জন্য বিপদ ডেকে আনে। সুতরাং হেকমতের সাথে মানুষকে আল্লাহর পথে ডাকতে হবে।

ইসলামিক ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় পরিচালক মো. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপপরিচালক মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক ফরিদ উদ্দিন আহমদ।

অনুষ্ঠানে সিলেট বিভাগীয় পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ তিন ইমামের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা হুছামউদ্দিন চৌধুরী এমপি। বিভাগীয় পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ ইমামরা হলেন নগরীর রায়নগর মুক্তারখা কিরমানী বায়তুল বরাত জামে মসজিদের ইমাম মাওলানা আবিদ হাসান (১ম), মৌলভীবাজারের কমলগঞ্জ কোনাগাও আধকানী আল ফালাহ জামে মসজিদের ইমাম মাওলানা আবদুল ওহাব (২য়) ও কানাইঘাট চতুলবাজার রতনপুর জামে মসজিদের ইমাম মাওলানা ফয়েজ আহমদ (৩য়)।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত