আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

একুশের আলোকে নাট্য প্রদর্শনী

একুশের আলোকে নাট্য প্রদর্শনী

সিলেটের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম চালিকাশক্তি সম্মিলিত নাট্য পরিষদ সিলেট আয়োজিত একুশের আলোকে নাট্য প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিলেটের বিভাগীয় কমিশনার জনাব আবু আহমেদ সিদ্দিকী বলেন, ভাষার মাসে শুরু হয়ে নাট্য প্রদর্শনী মহান স্বাধীনতার মাসে শেষ হলো, এটি নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ,শহিদের রক্তের ঋণ আমারা শোধ করতে পারবো না।

তিনি বলেন,নাটকের মধ্য দিয়ে মানুষের মূল্যবোধ কে জাগিয়ে তোলা হয়,দেশ ও দশের কথা,মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশর অগ্রগতির কথা তুলে ধরা যায়।তিনি বলেন,বায়ান্ন ও একাত্তরের চেতনাকে নাট্যকর্মীরা নিরলসভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে।সম্মিলিত নাট্য পরিষদ সিলেট আয়োজিত একুশের আলোকে নাট্য প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর সভাপতি রজত কান্তি গুপ্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোবারক হোসেন,সংবর্ধিত ব্যাক্তিত্ব এড্ লুৎফুল মজিদ, লোক সংস্কৃতি গবেষক সুমনকুমার দাশ, প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন।

গত ২৭ ফেব্রুয়ারী ১০দিনব্যাপী নাট্য প্রদর্শনী শুরু হয়। সিলেট সিটি করপোরেশনের এর পৃষ্ঠপোষকতায়,সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসন সিলেট এর সহযোগিতায়

প্রতিদিন সন্ধ্যা সাতটায় মঞ্চস্থ হয় নাটক। বিকাল পাঁচটায় কবি নজরুল অডিটোরিয়াম মুক্তমঞ্চে নাট্য প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিলেটের বিভাগীয় কমিশনার জনাব আবু আহমে সিদ্দিকী, এনডিসি, বিশেষ সন্মাননা তুলে দেন সিলেটের সাংস্কৃতিক আন্দোলনে বিশেষ অবদান রাখা সারদা স্মৃতি ভবন প্রতিষ্ঠাতা দাতা পরিবার কে।এছাড়াও নাটকে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ নাট্য পরিষদ সন্মাননা গ্রহণ করেন, প্রবীন নাট্যজন এডভোকেট লুৎফুল মজিদ চৌধুরী,ফোকলোরে বাংলা একাডেমির সম্মানজনক পদক প্রাপ্তি তে সুমনকুমার দাশ কে নাট্য পরিষদ সন্মাননা জানায়, অংশগ্রহণকারী নাট্য দল সমূহকে দেয়া হয় উৎসব স্মারক।

একুশের আলোকে নাট্য প্রদর্শনীর দশম ও শেষ দিনে মঞ্চস্থ হয় নাট্যমঞ্চ সিলেট এর নাটক সুখের খোঁজে সুখলাল, নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন.... আলো খোয়াজ রহিম সবুজ, আবহ সংগীত মারজান চৌধুরী,মাছুম আহমেদ, নাটক শেষে নাট্য দলকে সন্মাননা জানান বিশিষ্ট সংগীতশিল্পী হিমাংশু বিশ্বাস, সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন ও পরিচালক অনুপ কুমার দেব। উপস্থিত ছিলেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর সহ-সভাপতি জয়শ্রী দাস জয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এখলাছ আহমেদ তন্ময়,অর্থ সম্পাদক অচিন্ত কুমার দেব , নির্বাহী সদস্য তন্ময় নাথ তনু,রিয়াজুর রাব্বি।

সিলেটের নাট্যমোদী দর্শকের বিপুল উৎসাহে পদচারণায় কবি নজরুল অডিটোরিয়াম ছিলো মুখরিত।

সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর সভাপতি রজত কান্তি গুপ্ত ও সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ এক বিবৃতিতে সিলেটের সাংস্কৃতিক অঙ্গন সহ সকল নাট্যমোদী দর্শক ও শুভানুধ্যায়ীদের একুশের আলোকে নাট্য প্রদর্শনী সফল ও স্বার্থক করে তোলার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত