আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

পুলিশ সুপারকে দি চেম্বারের সংবর্ধনা

পুলিশ সুপারকে দি চেম্বারের সংবর্ধনা

সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা) লাভ করায় তাকে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টায় চেম্বার কনফারেন্স হলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান ও এসএমই উদ্যোক্তাদের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সিলেটের পুলিশ সুপার বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দিক দিয়ে গত বছর সিলেট জেলা সারাদেশের মধ্যে ৩য় স্থান পেয়েছে। এটি আমাদের সিলেটের পুলিশ বাহিনীর জন্য গর্বের। তিনি পিপিএম-সেবা পদক প্রাপ্তি উপলক্ষে তাকে সর্বপ্রথম সম্মাননা প্রদানের জন্য সিলেট চেম্বারকে ধন্যবাদ জানান। সেই সাথে তিনি এসএমই উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের প্রশংসা করেন।

সভাপতির বক্তব্যে সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ দায়িত্ব ও নিষ্ঠার স্বীকৃতি স্বরূপ রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা) লাভ করায় সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন-কে অভিনন্দন জানিয়ে বলেন, বর্তমান পুলিশ সুপার দায়িত্ব গ্রহণের পর থেকে সিলেট জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন আগামীতেও তার দায়িত্বকালীন সময়ে এবং আসন্ন পবিত্র রমজান মাসে সিলেটের আইন-শৃঙ্খলা ব্যবস্থা অটুট থাকবে।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ সেলিম, সিলেট চেম্বারের নবনির্বাচিত সহ সভাপতি এহতেশামুল হক চৌধুরী, পরিচালক আলীমুল এহছান চৌধুরী, এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষক আফরোজা নাজনীন সুমি, প্রশিক্ষণার্থী তাহমিনা রহমান। অনুষ্ঠানে প্রশিক্ষণ সম্পন্নকারী ৩৩ জন এসএমই উদ্যোক্তাদের সনদপত্র প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের পরিচালক মোঃ আব্দুর রহমান (জামিল), খন্দকার ইসরার আহমদ রকী, সাবেক পরিচালক আব্দুর রহমান, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সচিব মোঃ গোলাম আক্তার ফারুক, সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ শফিক মোল্লা প্রমুখ।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত