আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

শাবিপ্রবিতে ছাত্রলীগের সংঘর্ষ

শাবিপ্রবিতে ছাত্রলীগের সংঘর্ষ

ব্যাচের নামকরণ নিয়ে মেসেঞ্জার গ্রুপে এক শিক্ষার্থীর অযাচিত মন্তব্যের জেরে সংঘর্ষে জড়িয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগের দুটি পক্ষ। এ সময় হাতাহাতি, ধাক্কাধাক্কি এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্রহল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ‘জয় বাংলা’ স্লোগান এবং বিপক্ষ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন ছাত্রলীগের একটি পক্ষের নেতাকর্মীরা।

এ ঘটনায় ২ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী।

শুক্রবার (৮ মার্চ) বিকাল সাড়ে তিনটা থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্র হল এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ২০২১-২২ সেশনের শিক্ষার্থীদের ব্যাচের নামকরণ নিয়ে মেসেঞ্জার গ্রুপে এক শিক্ষার্থীর অযাচিত মন্তব্যের জের ধরে শাহপরান হলের সামনে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এ সমস্যা সমাধানে হলটির অতিথি কক্ষে বসেন ছাত্রলীগের একাধিক গ্রুপের কর্মীরা। এ সময় তা তর্কাতর্কিতে রূপ নিলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক খলিলুর রহমানের অনুসারী এবং সামাজিক বিজ্ঞান অনুষদের সহ-সভাপতি মামুন শাহর অনুসারী নেতাকর্মীদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে বঙ্গবন্ধু হলে খলিলুর রহমানের অনুসারীরা মামুন শাহর অনুসারীদের ওপর ইট পাটকেল নিক্ষেপ করেন এবং মামুন তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে। ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় ২ জন আহত হয়েছেন।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি এবং হলের প্রভোস্ট বডির সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

এ বিষয়ে প্রক্টর বলেন, এক ব্যাচের নামকরণ নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় এক পক্ষের ইট পাটকেল নিক্ষেপে ২জন আহত হন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে এবং সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, যারা অস্ত্র নিয়ে বের হয়েছে তাদের আমরা শনাক্ত করব। যদি কেউ আইন ভেঙে এমন অস্ত্র নিয়ে বের হয় এবং তার আমরা প্রমাণ পাই তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করব।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত