আপডেট :

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

সড়ক দুর্ঘটনায় শিশুসহ প্রাণ গেল ৩ জনের

সড়ক দুর্ঘটনায় শিশুসহ প্রাণ গেল ৩ জনের

সিলেট বিভাগের পৃথক ৩টি স্থানে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে।

নিহতরা হচ্ছে- পরশ (৬), রুশন মিয়া (৩০) ও আখলাক হোসেন (২২)।

শুক্রবার (৮ মার্চ) দুপুর ১টার দিকে সিলেট তামাবিল মহাসড়কে যাত্রীবাহী পিকনিকের বাস ও পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ বছরের এক শিশু নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ১০-১২ জন।

নিহত ওই শিশুর নাম পরশ (৬)। সে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার সালিহর থানার রাসেল মিয়ার পুত্র।

বিষয়টি নিশ্চিত করেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম।

অন্যদিকে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় সড়ক দুর্ঘটনায় রুশন মিয়ার (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রুশন উপজেলার নরসিংপুর ইউনিয়নের দ্বীনেরটুক গ্রামের মিলন মিয়ার ছেলে।

শুক্রবার (৮ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার ব্রিটিশ সড়কের টেবলাই মুতিব দোকান এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় তিনি মাথায় গুরুতর আঘাত পান। এতে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন রুশন। তিনি তাহিরপুরের শিমুলবাগানে ভ্রমণে যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হন বলে স্থানীয়া জানিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসান।

অপরদিকে সিলেটের কানাইঘাট উপজেলায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আখলাক হোসেন নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও ৪ জন।

শুক্রবার (৮ মার্চ) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের চটিগ্রাম জামে মসজিদের গাজী বোরহান উদ্দিন সড়কে এ ঘটনা ঘটে।

আখলাক কানাইঘাট সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। সে কানাইঘাট সদর ইউনিয়নের বীরদল পুরানফৌদ গ্রামের স্কুল শিক্ষক বদরুল আলম উজ্জ্বলের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত