আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সিলেটবাসীর প্রতি আমি সারাজীবন কৃতজ্ঞ থাকবো: ড. মোমেন এমপি

সিলেটবাসীর প্রতি আমি সারাজীবন কৃতজ্ঞ থাকবো: ড. মোমেন এমপি

সম্মিলিত ভাবে আলোকিত, উন্নত ও স্মার্ট সিলেট গড়ার অঙ্গিকার করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি। শনিবার সন্ধ্যা ৬টায় সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে তাকে প্রদত্ত নাগরিক সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সিলেটের প্রতি অত্যন্ত আন্তরিক। যখন যা দাবি করেছি, তখনই তিনি সেটা বাস্তবায়ন করেছেন। সিলেটে চলমান অনেক প্রকল্প বাস্তবায়ন হয়েগেলে সিলেট একটি স্মার্ট নগরীতে পরিণত হবে। আর আমরা যারা জনপ্রতিনিধি আছি সম্মিলিত ভাবে কাজ করলে সিলেটকে উন্নত এবং আধুনিক নগরীতে রূপান্তর করা যাবে।সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এ নগরীর মানুষ আমাকে এত ভালোবাসে এমপি হওয়ার আগে আমি জানতাম না। সবার প্রতি আমি সারাজীবন কৃতজ্ঞ থাকবো।

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট থেকে নবনির্বাচিত সংরক্ষিত সংসদ সদস্য রুমা চক্রবর্তী।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহমদ আল কবির, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, সাবেক মহানগর মুক্তিযোদ্ধা কামন্ডার ভবতোষ রায় বর্মণ, বাংলাদেশ বার কাউন্সিলের সহ সভাপতি রুহুল আনাম মিঠু, মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সহ সভাপতি আব্দুল জব্বার জলিল, উইমেন্স চেম্বার অব কমার্সের সভাপতি স্বর্ণলতা রায়, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দীকি, জেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাইসলাম রাজেশ সিংহ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী।

সংস্কৃতি কর্মী রজত কান্তি গুপ্ত এবং জান্নাতুল নাজনীন আশার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ০৯ নং ওয়ার্ড কাউন্সিলর জগদীশ চন্দ্র দাশ।এসময় সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর, কর্মকর্তাসহ সিলেট আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দসহ মহানগরীর সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

এর আগে সিলেট সিটি কর্পোরেশনের সকল কাউন্সিলর, শাখা/বিভাগের প্রধানদের সাথে মতবিনিময় করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত