আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন মরমী সাধকরা: নাদেল এমপি

সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন মরমী সাধকরা: নাদেল এমপি

সিলেট নগরীর রিকাবীবাজারস্থ নজরুল একাডেমীতে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, আধ্যাত্মিক নগরী সিলেট। এ অঞ্চলের অসংখ্য মরমী সাধক ও গায়ক আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করছেন। আবহমান কাল ধরে, সেই চর্চাটা আমাদের সিলেট চলে আসছে। সেই সাথে জাতীয় সংস্কৃতিকে সমৃদ্ধ করছে। ছোট ছোট সোনামণিদের সংগীত চর্চায় এগিয়ে নিতে সিলেট ললিতকলা একাডেমী কাজ করছে।

শনিবার বিকালে সিলেট নগরীর রিকাবীবাজারস্থ নজরুল একাডেমীতে গভঃ রেজিস্টার প্রতিষ্ঠান সিলেট ললিতকলা একাডেমী আয়োজিত বার্ষিক সনদ বিতরণ, সংবর্ধনা প্রদান ও উচ্চাঙ্গ সংগীত অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, আধ্যাত্মিক নগরী সিলেট। এ অঞ্চলের অসংখ্য মরমী সাধক ও গায়ক আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করছেন। আবহমান কাল ধরে, সেই চর্চাটা আমাদের সিলেট চলে আসছে। সেই সাথে জাতীয় সংস্কৃতিকে সমৃদ্ধ করছে। ছোট ছোট সোনামণিদের সংগীত চর্চায় এগিয়ে নিতে সিলেট ললিতকলা একাডেমী কাজ করছে।

সিলেটস্থ সহকারী ভারতীয় হাইকমিশনার (ভারপ্রাপ্ত) কুন্তলা কালরা বলেছেন, সুস্থ চর্চার মাধ্যমে জাতি বিকশিত হয়, সুস্থ ধারার সাংস্কৃতিকে এগিয়ে নিতে উচ্চাঙ্গ সংগীতকে লালন করতে হবে। ভারত ও বাংলাদেশ সম্পর্ক নিবিড়ভাবে কাজ করছে। সিলেট ললিতককলা একাডেমী তাঁর উদাহরণ। তিনি শিশু কিশোর সংগীতকে এগিয়ে নিয়ে সবাইকে কাজ করার আহবান জানান।

একাডেমীর অধ্যক্ষ বিপ্রদাস ভট্টাচার্য্য এর সভাপতিত্বে ও আদ্রিতা তালুকদার উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরশনের মেয়র আনোয়ারুজ্জান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন। উপস্থিত ছিলেন সিলেট জেলা শিশু কর্মকর্তা সাইদুর রহমান ভূঁইয়া, ললিতকলা একাডেমী বিদু ভূষণ ভট্টাচার্য সহ শিক্ষার্থী ও অভিভাবক।

শেষে অনুষ্ঠানের উদ্বোধক হাই কমিশনার শকুন্তলা কালরা একাডেমীর শতাধিক শিক্ষার্থীর হাতে সনদপত্র তুলে দেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত