আপডেট :

        ক্যালিফোর্নিয়ার সমুদ্রে সার্ফিং করতে গিয়ে প্রাণ হারালেন অভিজ্ঞ সার্ফার

        যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদযাপনে কনসার্ট বাতিল, ট্রাম্পের বিশাল সমাবেশ

        কেন দেরিতে আসে ক্যালিফোর্নিয়ার নির্বাচনের ফল?

        মাংসখেকো স্ক্রুওয়ার্ম ঠেকাতে মাছি ও কুকুর মোতায়েন করবে যুক্তরাষ্ট্র

        কয়লা খাতে ৭০০ মিলিয়ন ডলার বিনিয়োগ ট্রাম্পের

        ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের বিপক্ষে রিপাবলিকানরা

        নিখোঁজের রহস্যের মধ্যেই প্রাইমারিতে জয়ী কংগ্রেসম্যান, পাশে ট্রাম্প

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনের প্রাইমারিতে এগিয়ে কারেন বাস

        যুদ্ধবিরতি আলোচনা থমকে, নতুন হামলায় জড়াল যুক্তরাষ্ট্র ও ইরান

        উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি আরও ১৬ বছর বাড়াতে আনুষ্ঠানিক আবেদন কানাডার

        গোয়েন্দা প্রধান হিসেবে বিল পুল্টেকে বেছে নিলেন ট্রাম্প, শুরু বিতর্ক

        নিরাপত্তা জোরদার করে ফের আয়োজন হোয়াইট হাউস সংবাদদাতা ডিনার

        ট্রাম্প প্রশাসন ১.৮ বিলিয়ন ডলারের ‘অ্যান্টি-ওয়েপনাইজেশন’ তহবিল বাতিল করল

        ভোটের আগে শেষ প্রচারে মেয়র-গভর্নর প্রার্থীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় স্কাইডাইভিং দুর্ঘটনায় তাহিতির এক ব্যক্তির মৃত্যু

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪.১ মাত্রার ভূমিকম্প

        অস্ট্রেলিয়ার আউকাস সাবমেরিন চুক্তি নিয়ে জনঅর্থায়নে স্বাধীন তদন্ত শুরু

        প্রায় এক বছর পর নিউ মেক্সিকোর বনে ল্যাবকর্মীর মরদেহ উদ্ধার

        যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা উদযাপনের কেন্দ্রে নিজেকে তুলে ধরছেন ট্রাম্প

        আইওয়ায় পারিবারিক বিরোধে গুলিতে নিহত ৬, পরে আত্মহত্যা সন্দেহভাজনের

নগরীর ফুটপাত দখলমুক্ত করতে সিসিকের অভিযান

নগরীর ফুটপাত দখলমুক্ত করতে সিসিকের অভিযান

সিলেট নগরীর ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসন করতে অভিযান সিলেট সিটি কর্পোরেশনের।

সোমবার (১১ মার্চ) দুপুর ২টায় নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 

এসময় সিসিকের পক্ষ থেকে সতর্ক করে ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের নগরভবন লাগোয়া লালদিঘির পাড়ের নির্ধারিত স্থানে স্থানান্তরিত হওয়ার জন্য বলা হয়। নির্দেশ অমান্য করায় কয়েকজন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের থেকে নগদ অর্থ জরিমানা আদায় করা হয়েছে।

প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিত দেবের নেতৃত্বে অভিযানে প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল একলিম আবদীন ও জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত রবিবার (১০ মার্চ) সকালে সিলেট নগরবাসীর বহুল প্রতিক্ষিত ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের নগরভবন লাগোয়া লালদিঘির পাড়ের প্রায় সাড়ে ৪ একর জায়গার উপর অস্থায়ী মার্কেটে পুনবার্সন কার্যক্রমের উদ্বোধন করে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর জানান, যানজট ও ফুটপাত দখলমুক্ত করতে নগরীতে ছড়িয়ে—ছিটিয়ে থাকা সকল ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের নির্ধারিত স্থানে পুনর্বাসন করতে নিয়মিত এ অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে। ‘যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত এবং জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে নির্বাচনি ইশতেহারে নগরবাসীকে প্রতিশ্রম্নতি দেন মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। তার প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত